পোস্টগুলি

দেবব্রত রায় চৌধুরী রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মুক্তি পেল অভীক রায়ের "মাস্টারমশাই"*

ছবি
জীবনে চলার পথে পড়াশোনা ভীষন জরুরী,মেধাবী ছাত্র মানেই ভালো মানুষ হওয়া নয়।  সত্যিকারের মানুষ হতে গেলে চাই চরিত্র গঠন, আর তা দিতে  পারেন এক জন শিক্ষক, মেধা গুরুত্ব পায় তখন যখন মানুষের কাজে লাগে। অনিরুদ্ধ সান্যাল, এক দশম শ্রেণির ছাত্র, যার পড়াশোনায় মন নেই একদম। সারাদিন খেলা ধুলো আর ঘুড়ি  ওড়ানো যার কাজ।  অনির বাবা নিয়ে আসে এক জাঁদরেল মাস্টারমশাইকে, অনি কে শাসন করে মানুষ করে তোলার জন্য। কিন্তু সেটাতে আরও হীতে বিপরীত হয়ে যায়। ওর আর কিছুতেই মন ছিলনা। তারপর জ্যাঠামশাই নিয়ে আসেন আরেক মাস্টারমশাইকে,যে অনির পুরো জীবনটাই পালটে দেয়। কীভাবে পাল্টায় তা নিয়েই ছবির গল্পের চিত্র গড়ে উঠেছে। ছবিতে অভিনয় করেছেন  কৌশিক সেন , দেবদূত ঘোষ  মৌমিতা চক্রবর্তী গৌরীনাথ ব‍্যানাজী, অমিত গাঙ্গুলি, সাগরিকা রায়  ,পল্লব কীর্তনীয়া ,উত্তম দত্ত, এবং মা:নীলাদ্রি ঘোষ সহ আরো অনেকে। অভীক রায়ের সঙ্গীতায়োজনে ছবির গান গুলি গেয়েছেন শ্রাবণী সেন, সাসা ঘোষাল, ও চন্দ্রাবলী রুদ্র। সানি প্রোডাকশনের । নিবেদনে, শিব প্রাসাদ মণ্ডলের প্রযোজনায় ১৬  সেপ্টেম্বর মুক্তি পে...

শাড়ির আঁচলটাইশাড়ির অলঙ্কার:শিঞ্জিনী বিশ্বাস

ছবি
মনের ইচ্ছা শক্তি আর শিল্পকলা কে কাজে লাগিয়ে আত্মনির্ভর পথকেই বেছে নিয়ে ১০২/এ হরিশ মুখার্জি রোডে নৃত্যশিল্পী শিঞ্জিনী খুলে ফেলেছেন একটা শাড়ি সম্ভার  "জয়ী" স্টুডিও । তাঁত, বালুচরী, কাঁথাস্টিচ , গরদ, পিওর সিল্ক, কাঞ্জিভরম,মহেশ্বরী মুর্শিদাবাদ এবং বাংলাদেশের সিল্ক, এবং নিজস্ব ঘরানার বিভিন্ন নকসার সম্ভার নিয়ে জয়ী আজ অল্প দিনেই বেশ সরগরম। বহু মহিলার পছন্দের পাশাপাশি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন ও বাংলা টেলিভিশনের পরিচালক লেখিকা লীনা গাঙ্গুলি, সঙ্গীত শিল্পী অনুশীলা বসু, সুছন্দা ঘোষ, লাজবন্তী রায়,বিজ্ঞানী ও সঙ্গীত শিল্পী তানিয়া দাস, অধ্যাপিকা ও নাট্য ব্যক্তিত্ব সুকৃতি লহোরী, বাঁচিক শিল্পী মধুমিতা বসু সহ আরো অনেকের আনাগোনা লেগেই থাকে জয়ীর শাড়ির টানে। সেই টানেই সম্প্রতি "জয়ী" ৫১/১বি বন্ডেল রোডের  "কলাভৃৎ "এর  স্টুডিওতে শাড়ির আঁচল মেলেছিল পুজো সম্ভার নিয়ে। শাড়ির আঁচলটাই অলঙ্কার জয়ীর সৃষ্টিকর্তা শিঞ্জিনী জানালেন। পুজোর আগে আরো অনেকের কাছে পৌঁছেতে আমরা ফেসবুক ভর করে শাড়ির সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। যা সকলের নিজের পছন্দের একটি শা...

বিধান রায়ের জন্মদিন ও তিরোধান দিবসকে শ্রদ্ধা জানিয়ে সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির :

ছবি
১৯৩৭ সালে বিশ্বে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, মার্কিন দেশের শিকাগো শহরে। ঠিক দুবছরের মধ্যে ভারতে ১৯৩৯ সালে কলকাতায় প্রথম রক্তদান শিবিরের আয়োজন। যদিও বিশ্বযুদ্ধে আহত ব্রিটিশ সেনার প্রয়োজনে সেই শিবির আয়োজিত  হলেও দেশে প্রথম হওয়ার সুবাদে বাংলার মানুষের বিশেষ করে কলকাতার  মানুষের এক দায়বদ্ধতার ইতিহাস থেকে যায়। সেই   ট্র্যাডিশন রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মানবিকতার সাক্ষর রাখেন রক্তদানের আয়োজন করে।          মনে রাখা দরকার ,দেশে প্রতি দু সেকেন্ডে একজনের রক্তের প্রয়োজন হয়। আমাদের দেশে প্রতি বছর মোট ৪ কোটি ৪৪ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন।vসেখানে সংগৃহীত হয় মাত্র ৪০ লক্ষ ইউনিট। সুতরাং দলমত নির্বিশেষে এলাকায় এলাকায় প্রয়োজন রক্তদানের শিবির। সেই লক্ষ্যেই উত্তর কলকাতার সমাজসেবী সংগঠন সুবোধ রায় চ্যারিটিব্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামবাজার সংলগ্ন শ্যাম পার্কে প্রায় ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার প্রাণপুরুষ সুমন্ত কুমার রায় বলেন, এখনও অনেক মানুষের রক্তদান সম্পর্কে একটি ভীতি কাজ করে। কিন্তু চিকিৎসা বিজ...

৮ জুলাই আসছে *প্রথম বারের প্রথম দেখা*

ছবি
বেশ কিছুকাল বাদে বাংলা ছবির জগতে মুক্তি পেতে চলেছে একটি ঝকঝকে,তারুণ্যে ভরা টিন-এজ লাভ স্টোরি 'প্রথম বারের প্রথম দেখা '।যেখানে হিরো আর হিরোইনের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে আর্য দাশগুপ্ত এবং ঋত্বিকা সেন কে।ক্লাস ইলেভেনের মিষ্টি স্কুলগার্ল কুহেলীর সঙ্গে ক্লাস টুয়েলভের নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে বান্টির প্রেম।  সেই প্রেমে কি তাদের সোশ্যাল আর ইকনোমিকাল স্ট্যাটাস বাধা হয়ে দাঁড়াবে না কি সব পার্থক্য মুছে অবশেষে তারা এক হতে পারবে সেই প্রশ্নের উত্তর তো এই সিনেমা মুক্তি পেলে তবেই দর্শকেরা জানতে পারবেন।এই ছবির ইউ. এস. পি শুধুই প্রেম না বান্টির সঙ্গে তার চার অভিন্নহৃদয় বন্ধুর বন্ধুত্বও। এস. বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত ও আকাশ মালাকার পরিচালিত এই সিনেমায় দেখা যাবে একঝাঁক পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সমাহার।এই ছবির নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ,প্রসূন গাইন , পার্থসারথি , রাজু মজুমদার , রাজেশ , অর্পন , অর্চিষ্মান , আরত্রিকা , সত্যম , সঞ্জয় এবং আরও অন্যান্যরা।সঙ্গীত পরিচালনায় থাক...

হাওড়ায় শতাব্দী প্রাচীন দত্ত কেবিন :

ছবি
  সময়যটা ছিল ইংরেজ শাসন। সাল ১৯২০, হাওড়া গঙ্গার গা ঘেষে চাঁদমারী ঘাটের পাশ দিয়ে হাওড়া স্টেশনের দিকে যাবার সময় ট্রেনের নিত্যযাত্রীদের জন্য তৈরী হল পরপর কয়েকটি গুমটি ঘর। যেখানে যাত্রীরা খাবার খেয়ে ,খানিক বিশ্রাম নিয়ে চলে যেত স্টেশনের নির্দিষ্ট প্লাটফর্মে। অধুনা হাওড়া স্টেশন চাঁদমারী ঘাট ব্যাবসায়ী সমিতির অন্তর্ভুক্ত বন্দর স্বীকৃত এবং অনুমোদিত বেশ কয়েকটি হোটেল সারিবদ্ধ হাওড়া স্টেশনমুখি  খাবারের হোটেল এর অন্যতম "দত্ত কেবিন" ।  প্রতিষ্ঠাতা অম্বিকা কুমার দত্তর হাত ধরে পথ চলা শুরু এই *দত্ত কেবিনের*। ভোজনরসিক এই  হোটেল প্রথমে মেসার্স কিশোরী মোহন দত্ত অ্যান্ড ব্রাদার্স নামেই ছিল পরে তা *"দত্ত কেবিন"* নামে খ্যাত হয়। বাংলা ও বহুভাষী যাত্রীদের  কথা মাথায় রেখেই ফিশফ্রাই,ফিশ্ কাটলেট, ডেভিল সংগে ভাত ডাল আর মাছের ঝোল ছিল পদ।তারপর মোগলাই, এগরোল, পরোটা সহ্ আরো অনেক কিছু।  মাছ ভাত ৬০ টাকা আর নিরামিষ ৫০টাকায় পেট পূরণ করতে দত্ত কেবিনের দরজা খোলা জানালেন বর্তমান সময়ের কর্ণধার অঞ্জন দত্ত। নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে অঞ্জন বাবু শুরু করতে চান এমন এক ব...

সুরম্য -র প্রথম নিবেদন 'জীবন নদীর ওপারে :

ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহু কথায় ও গানে মৃত্যুকেই জীবনের চরম সত্যরূপে দেখিয়েছেন। জীবনের পরে মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, মৃত্যুর পরেও এক নতুন জীবনে উন্নীত হয় মানুষ। সেই জীবন অপার্থিব, সুমহান শান্তিতে পরিপূর্ণ। জীবন তরণী ভাসিয়ে সেই শাস্তির পারে পৌঁছাতে মানুষের মনে জাগে সংশয়, ভয় ও দুঃখ। তবে কবি বলেছেন বারংবার মৃত্যুই কোন এক অমৃতময় লোককে কাছে আনে, যেখানে জেগে ওঠে অন্তহীন প্রাণ। বিশ্বকবির এই জীবনভাবনা নিয়েই 'সুরম্য (কসবা)'র আয়োজনে এক মনোজ্ঞ সন্ধ্যা অনুষ্ঠিত হল গত ২১ মে, অশ্বিনী দত্ত রোডের ঐতিহাময় শরৎচন্দ্রের বাসভবনে। অনুষ্ঠানের ভাবনা রবীন্দ্রনাথের কথায়, গানে ও কবিতায় মৃত্যুজয়ের দীক্ষা'। সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতরূপে 'জয় তব বিচিত্র আনন্দ' গানটি ছিল যথাযোগ্য নির্বাচন। গানটি পরিবেশন করেন অনামিকা ঘটক। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি  বুদ্ধ মজুমদার ও  শৈলেন চক্রবর্তী এক আলোচনায় অংশ নেন। বিষয় ‘আজকের এই চটুল বাণিজ্যিক সংস্কৃতির আঙিনায় গভীর সৃষ্টিশীল ভাবন...

এইচ আর এডুকেশন মিট '22*

ছবি
কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট সম্প্রতি  আয়োজিত হল "তৃতীয়  ন্যাশনাল এইচআর কনক্লেভ ২০২২" অনুষ্ঠিত  কলকাতার একটি পাঁচতারা হোটেলে।   তৃতীয় ন্যাশনাল এইচআর কনক্লেভের  বিষয় "ছিল  মহামারীর পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ ও পরিস্তিতির পর্যালোচনা"  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ৫০টিরও অধিক নামী কোম্পানির মানব সম্পদ উন্নয়ন  বিষয়ক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।  এন এইচ আর ডি, সহ অন্যান্য সংস্থার  বিশিষ্টরা ।কে ই আই এর সভাপতি টিপম ভট্টাচার্য এবং সম্পাদক  উমা ভট্টাচার্য  ২০০৪ এ বপন করা কে, ই, আই নামের ছোট্ট চারাগাছ টিকে লালন করে চলেছেন আজও ছাত্র-ছাত্রীদের  জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে।  এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য 'ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের' মধ্যে সম্পর্ক স্থাপন ,অবশ্যই ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নের লক্ষ্যে এবং তাদের শিল্প ও বানিজ্যর  চাহিদা অনুযায়ী হাতে কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তোলার উদ্দেশ্যে। যাতে তারা বর্তমান সময়ের সাথে মানব সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারে l

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!

ছবি
বেহালায় এই প্রথম এমন একটি সংস্থার পদার্পণ ঘটতে চলেছে যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে আপনার ত্বকের রূপচর্চা করতে পারবেন। এছাড়া এখানে পাওয়া যাবে আরও বহুবিধ পরিষেবা। ত্বকের নানা পরিচর্যা থেকে চুলের সৌন্দর্য্যের নানান চাবিকাঠি। *হেয়ার প্যাচ,* *হেয়ার এক্সটেনশান*, *নেল আর্টের* নানান কাজ। আপনার ত্বকের রূপচর্চার জন্য আমাদের কাছে থাকছেন অভিজ্ঞতাসম্পন্ন কারিগর। থাকবেন ত্বকের বিষয়ে কলকাতার নামী বিশেষজ্ঞ চিকিৎসক। মেকআপ বা রূপচর্চার জন্য থাকবেন শহরের নামী মেকআপ আর্টিস্টরা। আপনার জন্য থাকছে টলিউডের নামকরা মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টরা। নেল আর্টের জন্য থাকছে অভিজ্ঞ শিল্পীরা। আপনি ঘরে বসেই আপনার যে ত্বক, চুল ও রূপচর্চা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান পাবেন অনলাইনের মাধ্যমে। রূপচর্চায় বিজ্ঞানসম্মত উপায়ে কাজ জানা কর্মীর অভাব রয়েছে। " *শাইন অ্যান্ড শ‍্যাডো*"  এখানে ত্বক ও রূপচর্চার আধুনিক পদ্ধতির প্রশিক্ষণ দেবে। এবং দক্ষ কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা হদিশ দেবে। ১৬ই মে ২০২২, সোমবার, বুদ্ধপূর্ণিমার শুভ দিনে SHHINE & SHADOW সংস্থার সূচনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউডের প্...

সুপর্ণার শাড়িতে জ্ঞানমঞ্চে মিলন উৎসব :

ছবি
২২ বছর ধরে প্রতিনিয়ত নিত্যনতুন শাড়ি ও হালকা গয়নার সরঞ্জামের আধুনিক ও ঐতিহ্যশালী ধারাকে বহন করে *সুপর্ণা দাসগুপ্ত* নিজের তৈরি করা বুটিক *শ্রীস  ক্রিয়েশন* এর বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করলেন জ্ঞানমঞ্চে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে।  সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরলেন এক পরিকল্পিত নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো এবং শ্রুতি নাটকের। মঞ্চে উৎসবের আঙিনায় তুলে ধরলেন উৎসব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক সুন্দরী নারীদের পুরস্কার। শারদ সুন্দরী, শ্যামা সুন্দরী, বসন্ত সুন্দরী, বৈশাখী সুন্দরী  পুরস্কারে সজ্জিত সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দিলেন  স্ত্রীরোগ বিশেষজ্ঞ *দীপান্বিতা হাজারী,অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী , শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি এবং সুপর্ণা দাস গুপ্ত* l উৎসবের সঙ্গে সাযুজ্য রেখে শারদ,শ্যামা, বসন্ত, বৈশাখী র গানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন শর্মিষ্ঠা বিষ্ণু ও তপন হাজরা সহ অন্যান্য নৃত্যশিল্পীরা। মৌসুমী নায়েকের অভূতপূর্ব  কোরিওগ্রাফে মিস বেঙ্গল খ্যাত *সুস্মিতা রায়* সহ কলকাতার জনপ্রিয় মডেল কন্য...

চাতরা অঞ্চলে রামনবমী পদযাত্রা*

ছবি
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা : রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে পদযাত্রার আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। নিউটন বিশ্বাসের উদ্যোগে এদিন চাতরা বাজার থেকে পদযাত্রা শুরু হয় ঘোষপুর যমুনা সংঘ ক্লাবের মাঠ পর্যন্ত এলাকার মানুষের আনন্দঘন উপস্থিতিতে পদযাত্রাটি হয়। মিছিল যখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তখন রাস্তার ধারে মানুষের উন্মাদনা চোখে পড়েছে। একদিকে মাইকের গান চলছে, সঙ্গে রাম ভক্তদের নাচ। মাঝে মাঝেই শোনা যাচ্ছে ভক্তদের মধ্যে থেকে 'জয় শ্রীরাম' ধ্বনি। নিউটন বিশ্বাস ছাড়াও এদিন মিছিলে অংশগ্রহণ করেছিলেন রাজু হালদার, বিশ্বজিৎ মন্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, নিমাই মন্ডল, সুকৃতি সরকার এবং চাতরা গ্রাম পঞ্চায়েতের সদস্যা শর্বরী আদিত্য রায়। তবে বিশেষভাবে নজর কেড়েছে পুলিশের উপস্থিতিতে। উপস্থিত ভক্তদের থেকে পুলিশের গাড়ি এবং কর্মীদের সংখ্যার দিকে সকলের দৃষ্টি  ছিল। প্রশাসনিকভাবে তৎপরতাও নজর কেড়েছে।

**তুহিন সিনহার পরিচালনায় তৈরী "চরকি" ওয়েব সিরিজ**

ছবি
"ঘুমিয়ে আছে শিশুর পিতা  সব শিশুরই অন্তরে" কথাটা এভাবে বল লেও ভুল হবে না " ঘুমিয়ে আছে শিশুর মাতা সব শিশুরই অন্তরে"।"মা" শব্দটাই যথেষ্ট তার সন্তানের কাছে সমস্ত বাধা, দুঃখ,কষ্ট,যন্ত্রনা দূর করার জন্যে।মমতাময়ী মায়ের আঁচল সব সময় সমস্ত রকমের বিপদ থেকে তার সন্তানকে দূরে রাখার জন্য সদাই তৎপর।এই মা ও তার সন্তানের ভালোবাসার টানাপোড়নের গল্প বলতে আসছে "চরকি"। স্বভূমী এন্টারটেনমেন্টের ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় তুহিন সিনহার পরিচালনায় তৈরী হয়েছে "চরকি" ওয়েব সিরিজটি। সাধারনত ওয়েব সিরিজে খুন,চুরি,ডাকাতি,রহস্য যখন প্রধান বিষয় সেখানে তুহিন সিনহা তার ওয়েব সিরিজে সম্পর্কের টানা পোড়নের গল্প নিয়ে দর্শকের মাঝে হাজির হয়েছেন।একজন বছর চল্লিশের ছেলের সাথে এক কম বয়সী মেয়ের বিয়ে।যে অভিনেত্রী  হতে চেয়েছিল, যে তার কেরিয়ারটাকে প্রাধান্য দিতে চেয়েছিল সে মা হতে চাই নি আবার পরক্ষনে মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। মা হওয়ার লোভ,  মেয়ের জীবনে মা হওয়ার সাধ সেটাকে কেউ কোনদিন অস্বীকার করতে পারেনি,শেষমেষ রিমি ও সেই...

বিশ্ব শান্তি স্থাপনে আহমদীয়া মুসলিম জামাত :

ছবি
৬৮ তম বাৎসরিক  আহমদীয়া মুসলিম জামাত ইব্রাহিমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। *যুদ্ধ নয় শান্তি চাই* - LOVE FOR ALL HATRED FOR NONE  আহমদীয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মীর্যা গোলাম আহমদ ই হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর ভবিষ্যৎ বানী অনুযায়ী শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষ। তিনি ১৮৮৯ সালে আল্লাহতালার কর্তৃক বানী প্রাপ্ত হয়ে এই পবিত্র ইসলামী জামাতের ভিত্তি স্থাপন করেন। আহমদিয়া মুসলিম সম্প্রদায় একটি ছোট সম্প্রদায় এটি ইসলামের প্রকৃত শিক্ষার পতাকা বহন করে এবং এর প্রতিনিধিত্ব করে থাকে বিশ্বে বসবাসকারী প্রত্যেক আহমদি সেই দেশের অভ্যন্ত বিশ্বভ নাগরিক এবং সেই দেশকে ভালোবাসে। আর এটি আমাদের নবি হজরত মহম্মদ সাঃ এর শিক্ষার কারনে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে "দেশ প্রেম বিশ্বাসের অঙ্গ" (তফসীর হাক্কি সুরা আল কাব্বাস: ৮৬) আহমদীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলেন, 'বিশ্ব প্রতিপালক (আল্লাহ) তাঁর উপর দুইটি দায়ীত্ব অর্পণ করেছেন। একটি হলো স্রষ্টার অধিকার, আর একটি হলো সৃষ্টির অধিকার।" তিনি আরও বলেন “সৃষ্টিকর্তা ও সৃষ্ট জীবের ম...

বিশ্ব শান্তি স্থাপনে আহমেদিয়ামুসলিম জামাত :

ছবি
আহমদীয়া মুসলিম জামাত ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী  শেষ জামানায় আগমনকারী প্রতিশ্রুত মাহদী ও মসীহের দাবীদার হযরত মির্যা  গোলাম আহমদ কাদিয়ানী (আ.) এর প্রতিষ্ঠিত জামাত। তিনি ১৮৮৯ খ্রীষ্টাব্দে আল্লাহতায়ালা  কর্তৃক বাণী প্রাপ্ত হয়ে এই পবিত্র ইসলামী জামাতের ভিত্তি স্থাপন করেন। তার (আ.) আগমনের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে তিনি একদা বলেছেন : “ যে কাজের জন্য আল্লাহতাআলা আমাকে নিযুক্ত করেছেন তা হল এই যে, খোদা ও তার সৃষ্ট জীবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছে তা দূর করা, আর মানবের মধ্যে প্রেম প্রীতির সম্পর্কস্থাপন করতে এবং সত্য প্রচারের মাধ্যমে ধর্মীয় দ্বন্দ্বের চির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতেই আমার আগমন। এছাড়া ঈশ্বরের ঐ সকল গুণাবলীর বিকাশ করতে এসেছি যা এ যাবৎ লোকচক্ষুতে লুকায়িত ছিল। (এসেন্স অব ইসলাম, খন্ড-৪, পৃ-১১১) তিনি আরও বলেন : সেই ধর্ম ধর্মই নয়, যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নাই, এবং সেই মানুষ মানুষ নয়, যার মধ্যে সহানুভূতি নাই। (পুস্তক শান্তির বার্তা) আহমদীয়া মু...

৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে *আমার পরিবার*

ছবি
"এ গোল্ডেনডিয়ার এন্টারটেইনমেন্ট "প্রযোজনা সংস্থা তাদের পরবর্তী সিনেমা *"আমার পরিবার"* রিলিজ করতে চলেছে খুব শ্রীগঘই!সিনেমাটির প্রযোজক  শেলি রায় এবং সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিন্স(আরিয়ান প্রিন্স রায়)!সুপারহিট সিনেমা "নাজেনেমন",""দিলের বাজে বারোটা" র পর এটি প্রযোজক সংস্থার তিন নম্বর সিনেমা!সিনেমার কাহিনী,চিত্তনাট্যও, এবং ডাইরেকশন করেছেন অভিনেতা প্রিন্স স্বয়ং!ছ ফুট এক ইঞ্চি লম্বা,সুদর্শন নায়ক প্রিন্স তার একান্ত সাক্ষাৎকারে ছবির গল্প নিয়ে কিছুটা আলোচনা করেছে ! খুব বাস্তব ধর্মী একটা গল্প!করোনা মহামারী,লোকডাউন এর প্রভাবে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি গুলোতে কর্মহীন হয়ে কিভাবে জীবন যাপন করেছে,সেটাই ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই সিনেমাতে!ছবিতে প্রিন্স এর চরিত্রের নাম জয়!জয় একজন শিক্ষিত,বেকার যুবক!সামান্য টিউশন পড়িয়া সংসার চালাই!সংসারে কর্মহীন বৃদ্ধ বাবা,অসুস্থ মা,ছোট ভাই,ডিভোর্সই দিদি এবং ছোট ভাগ্নি আছে!সবার পেট চালানোর দায়িত্ব জয় এর ওপর!লোকডাউন এ সাধারণ বাড়ির একটা যুবকের সংসার চালানোর জীবন সংগ্রাম এবং তার পরিপ্রেক্ষিতে একট...

ইউএসএ এ বাংলা পুজোর গানে এ কুশল :

ছবি
“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে” আর বাঙালী ? সে ভূ-ব্রম্ভাণ্ডে যেখানেই যাক না কেন— মাছ, মিষ্টি আর মিউসিক ছাড়া বাঁচবে না! আর সেইদলের একজন অন্যতম - কুশল চ্যাটার্জী পেশাগত কারণে আছেন বহুদিন মার্কিমুলুকে। কিন্তু গান লেখা, সুর করা আর গাওয়ার প্যাশন ধরে রেখেছেন! করে চলছেন নানাধরনের ক্রিয়েটিভ কাজ। গত বছর এই উৎসবের মরসুমেই রিলিজ করেছিলেন একটি মিউসিক ভিডিও । এবছর কি ব্যাতিক্রম হতে পারে? এবারের নিবেদন – “প্লীজ ডোন্ট গো", একটা সুরেলা গান আর ঝকঝকে ভিডিও আসছে এই মরশুমে। গানের সুর, লেখা কুশলের নিজের, নিজেই গেয়েছেন। তবে এক রাশি গুণী musician যুক্ত হয়েছেন এই কাজে । কুশলের নিজের ভাষায় “গান বাজনা ঠিক দল বেঁধে না করলে মজা নেই! “ গানের সঙ্গীত সঞ্চালনায় এবং যন্ত্রানুষঙ্গে আছেন বরুন দাশগুপ্ত, সুব্রত ব্যানার্জী। রেকর্ডিং, মাস্টারিং এবং এডিটিং করেছেন জয়ন্ত দাস। অন্য দিকে ভিডিওর দায়িত্ব একাই নিয়েছেন অম্লান দত্ত। কুশলের মতোই প্রবাসী এবং ক্রিয়েটিভ কাজে তাঁর প্যাশন, তবে উনি মনোনিবেশ করেছেন ভিডিও আর ফোটোগ্রাফিতে। এইজুটির গত বছরের কাজ ইউটুবে রিলিজ হওয়ার পর বেশ সারা পড়েছিল । অম্লান বললেন -...

**পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'কাদম্বরী আজও*'

ছবি
ছোটবেলা থেকেই সিনেমার জগৎ খুব আকর্ষণ করতো তাকে। নাইন টেনে যখনঢ়পাশেরবাড়ির দিদার বাড়িতে আড্ডা দিতেন তখন চুম্বকের মত আকর্ষন করতো আনন্দলোক ,সানন্দা ম্যাগাজিন। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার। তবে স্বপ্নের এই জগৎছিল অনেক দূর।একদিক কলকাতাতো অন্যটা আসামের হাইলাকান্দি নামের ছোট্ট শহর। প্রথম জীবনে কর্পোরেট অফিসে চাকরি,এরপর ইলেকট্রনিক মিডিয়া,নিজের ম্যাগাজিনের এই সব কিছু সামলে 2020 এর জানুয়ারীতে পাড়ি দেন কলকাতায় ।এসে গত দেড় বছরে তিনটে ছবি তৈরী করেছেন। এর আগে কাজ শুরু করেছিলেন  প্রযোজক এবং সহপরিচালক হিসেবে ।তার প্রথম ছবি পয়লা এপ্রিল।মহামারীর জন্য ওটিটি তে রিলিজ হয় ছবিটি।এরপর তার পরিচালনায় সর্বভূতেষু এবং অন্তমিল।খুব শিগগীর আসছে তার নতুন ছবি কাদম্বরী আজও।  কাদম্বরী ছবির সাথে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে? শর্মিষ্ঠা জানান 'না সম্পর্ক নেই তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী  কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি। ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্ত...

বাংলাদেশের গানে জুটি হলেন পরমব্রত ও রাইমা সেন :

ছবি
এই প্রথম বাংলা গানে জুটি বাঁধলেন পরম-রাইমা তাপস-কাকলীর গানে পরমব্রত-রাইমা  গান নাকি ফিল্ম! বাংলাদেশের গানের চিত্রায়ণে এই প্রথম অভিনয় করলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। শাফকাত আহমেদ দীপ্ত’র কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী।  ঈদ উপলক্ষে বৃহস্পতিবার মিষ্টি প্রেমের গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে গানবাংলা টেলিভিশনের পর্দায়। এছাড়াও গানবাংলা টেলিভিশনের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে এটি।  গানটি প্রকাশ উপলক্ষে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন গানটির শিল্পী ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা হামিন আহমেদ ও এস আই টুটুল ও গানের টাইটেল স্পন্সর ইভ্যালি’র প্রধান নির্বাহী রাসেল আহমেদ। আড্ডায় পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “ব্যাক্তিগতভাবে গানবাংলা এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বাঙালি হিসেবে গর্বিত। তাই যখন শুনি তাপসের মতো কেউ এ গানটির সাথে রয়েছে তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান, ...