ব্যারাকপুর ও উত্তর দমদম প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় কে স্মরণ করে রাখতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সংঘটিত হয় l
৪০ দিন টানা মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবনের শেষ লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী নাট্যকার আবৃত্তিকার সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায় l আজ ১১ টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l জীবনের অনেক বড় বড় লড়াইয়ের জয় করে ফিরে এসেছেন কিন্তু তিনি এই রোগের সাথে লড়াই করে শেষ যুদ্ধে জয় করতে পারলেন না l তাঁকে স্মরণ করে সিপিআই(এম) উত্তর দমদম অঞ্চলের চারটে এরিয়া কমিটি বিরাটি বিশরপাড়া পূর্ব বিরাটি বিশরপাড়া পশ্চিম নিমতা দক্ষিণ ও নিমতা উত্তর এই চারটি এরিয়া কমিটি এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ করে রাখতে মৌন মিছিল সংঘটিত হলো l নিমতা থানার সামনে থেকে এই মৌন মিছিল শুরু হয় এবং শেষ হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে এর মুখে l সেখানে সংক্ষিপ্ত সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় l তার পরে এই মিছিল শেষ হয় l সৌমিত্র চট্টোপাধ্যায় প্রিয় গান ছিল আগুনের পরশমণি এই গানটি গাইতে গাইতে এই শোক মিছিল চলে l এম বি রোড ধরে l মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভা ...