পোস্টগুলি

সৃঞ্চিণী পোদ্দার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Golden Tulip নববর্ষে নিয়ে এলো মহাভোজ থালি :

ছবি
বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যেই অন্যতম পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। নতুন বঙ্গাব্দকে আবাহন করার দিন। তাই স্বাভাবিকভাবেই এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ, ভাবনা ও উচ্ছ্বাস জড়িয়ে। আর পয়লা বৈশাখ মানেই মাছে ভাতে বাঙালি পঞ্চব্যঞ্জন খাবার।  সাথে সেলিব্রেশন। মাত্র ১৪২৫ টাকায় রয়েছে রকমারি ওয়েলকাম ড্রিংসের সাথে নানা রকম ননভেজ আইটেম । মেইন কোর্সে আইটেমের মধ্যে রয়েছে মোচার চিংড়ি পাতুরি, স্বাদে ঠাসা ভেটকি ভাজা,  আম রসে ভরা কষা মুরগি,  ক্লাসিক মাটন রোগান জুস,পনির ইন হট গার্লিক, মুচমুচে ঝুড়ি আলুভাজা, ফুলকো লুচি, ডাল রাই বাহাদুর আরো নানারকম খাবার থাকবে এক থালিতে। সাথে আনলিমিটেড বুফে ব্যবস্থা থাকবে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে। কলকাতার একটি অন্যতম স্বনামধন্য পাঁচ তারা হোটেল গোল্ডেন টিউলিপ নিয়ে এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে মহাভোজ থালি। বাঙালির পঞ্চব্যঞ্জন খাবারের নানা রেসিপি নিয়ে একেবারে সুস্বাদু আর সুস্বাস্থ্যকর উপস্থাপনা থাকছে আগামী ১৪ই এপ্রিল। মাত্র ৯৫৫ টাকার আমিষ থালিতে মিলবে টপসে ফ্রাই , লাসনি চিকেন টিক্কা, স্বাদে ঠাসা ভেটকি ভাজা, আম রসে ভরা কষা মুরগ...

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

ছবি
 চৈত্র মাসে রাজস্থান জুড়ে ধুমধাম আকারে উৎযাপিত হয় গাঙ্গৌর মহোৎসব। মহাদেব শিব এবং দেবী পার্বতীর মিলনকে স্মরণ করে এই উৎসবে মাতেন আপামর জনতা। বিগত ১৬ বছর ধরে সমস্ত রীতি নীতি মেনে পূর্ব কলকাতার বুকে জাঁকজমক ভাবে আয়োজন করা হয় গাঙ্গৌর মহোৎসবের। পূর্ব কলকাতা গাঙ্গৌর মহোৎসব কমিটির পরিচালনায় এদিন আয়োজন করা হয় গাঙ্গৌর মহোৎসবের। এই উৎসবে মাতেন অগণিত মানুষ।  পুরাণ মতে, বিষ্ণুর তৃতীয় অবতার মৎস্য অবতীর্ণ হন এই মাটিতেই। রাজস্থানের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরানো। মাতৃতান্ত্রিক উপাসনার প্রভাবে শিবের সঙ্গে পার্বতীর আরাধনা বাংলার মত রাজস্থানেও প্রচলিত হয়েছে বহুযুগ আগে থেকেই। যা পরিচিত হয়েছে গাঙ্গোর মহোৎসব হিসেবে। পূর্ব কলকাতার এক ব্যাঙ্কয়েটে পূর্ব কলকাতা মাহেশ্বরী সভার উদ্যোগে আয়োজিত গাঙ্গোর মহোৎসবে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি শশী বাঙ্গুর, অভিনেত্রী তথা পুষ্টিবিদ রেশমি বিয়ানি। এছাড়াও রাজস্থানী সমাজের ভক্তরা ছাড়াও এই উৎসবে হাজির ছিলেন বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও।  উৎসবের অন্যতম আয়োজক পূর্ব কোলকাতা মাহে...

ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কামারহাটি :

ছবি
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম প্রধান উৎসব ঈদ । আর সেই উৎসব উপলক্ষ্যে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সকল সদস্যদের উদ্যোগে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকার দুষ্ট পরিবারের হাতে নতুন শাড়ি লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। প্রায় কয়েকশো এলাকার মহিলা পুরুষদের জন্যে এই দিনের এই আয়োজন করা হয়। এমন কি এই দিন এলাকার বাচ্চাদের হাতেও একটি করে নতুন পোশাক দেওয়া হয়। কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা ও নিজের হাতে এলাকার প্রান্তিক মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেন।  কারোর মুখে হাসি ফোঁটাতে । আবার কারোর কাছে বন্ধু হিসেবে সহায় হতে সচেষ্ট থাকে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। এদিন ও তিনি ঈদ উপলক্ষ্যে তার ওয়ার্ডের দুস্ত পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন। এতে খুশি এলাকার মানুষেরাও। আগামী দিনেও একই ভাবে মানুষের সেবায় ব্রতী থাকবো আমরা। এমনই বললেন অল ইন্ডিয়া হিউম্যান র...

নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজের উদ্যোগে শিক্ষক সন্মেলন:

ছবি
   বাবা-মায়ের সঙ্গে সন্তানের যেমন নাড়ির সম্পর্ক। তেমনি একজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর রয়েছে আত্মার সম্পর্ক। শিক্ষার্থীর আত্ম বিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিসীমা। কিভাবে সেই সম্পর্ক নিবিড় করা যায়। শিক্ষার সাথে সাথে পড়ুয়ার আভ্যন্তরীণ গঠনের পরিসরে শিক্ষকের ভূমিকা ঠিক কেমন হওয়া প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিগত দুই বছরের মতো এই বছরেও JIS গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের পরিচালনায় কলেজের অডিটোরিয়াম হলে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। পেশাগত প্রথার বাইরে বেরিয়ে পড়ুয়াদের মধ্যে শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের বাস্তবিক জ্ঞান বুদ্ধি প্রসারের মাত্রা বাড়ানোর উদ্দেশ্যে মূলত এই দিনের এই সন্মেলনের আয়োজন করা হয়।  বই, ক্লাস রুম, রুটিং, শাসন। এই প্রতিটি শব্দের সাথে অভ্যস্ত হয়ে ওঠে একজন ছাত্র। একটা বাঁধা ধরা নিয়মের বেড়াজালে সাধারণত সম্পন্ন করতে হয় পড়ার সিলেবাস । কিন্তু শত নিয়মের মাঝে হারিয়ে যাওয়া পড়ুয়ার সত্তা। পড়ুয়ার মানসিক বিকাশ প্রতিভা সেগুলো চাপা পড়ে যায়। শিক্ষা...