স্বাধীনতার ৭৫বছরকে স্মরণে রেখে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড ও কাশীপুর শ্রী সনাতন ধর্ম বিদ্যালয়ের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান*
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিক ভাবে সরকারি সিদ্ধান্তে আজদি কা অমৃত মহোৎসবের সূচনা করেন। যা বছরব্যাপী উদযাপিত হচ্ছে দেশজুড়ে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই শনিবার সকালে উত্তর কলকাতার মোহিত মঞ্চে কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ দি ইস্টার্ন রিজিওনাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড কাশীপুর শ্রী সনাতন ধর্ম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অংশ নেন ই পি আই এর ডিরেক্টর বিশ্বজিত বিশ্বাস, রামকৃষ্ণ মঠের স্বামী পরেশাত্মানন্দ মহারাজ, জি ও আই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ডেপুটি ডিরেক্টর নির্মল কুমার দুবে, একই বিভাগের জাতীয় শিক্ষা প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড: সুনীল কুমার লোকা এবং কোল ইন্ডিয়া লিমিটেড ও নরাকাশ ( উপক্রম) কলকাতার আধিকারিক রাজেশ কুমার শা। উপস্থিত বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানান।...