পোস্টগুলি

খরদা থেকে বলরাম বোস রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

**সিপিএমের ব্যানার-ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা খরদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়*

ছবি
খড়দহ পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় সিপিআইএম প্রার্থী প্রদীপ্তা দেবরায় এর ব্যানার-ফেস্টুন ছেড়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল, সিপিআইএম প্রার্থীর অভিযোগ ভোটে হেরে যাবে বলে তৃণমূল কংগ্রেস তাদের ব্যানার ফেস্টুন ছিড়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, পাশাপাশি তৃণমূল নেতা গোপাল সাহা বলেন ব্যানার-ফেস্টুন ছেড়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়,  সিপিআইএম প্রার্থী হেরে যাবে বলে প্রচার পাওয়ার জন্য এলাকায় নিজেরাই এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়াল খরদা পৌরসভার আট নম্বর ওয়ার্ড দক্ষিণ পল্লী এলাকায় ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।

২২ শে পৌর নির্বাচনে খরদা বামফ্রন্ট প্রচারে এগিয়ে :

ছবি
আগামী পৌরসভা নির্বাচনে খরদা বামফ্রন্টের পক্ষ থেকে খরদা চিটাগর এরিয়া কমিটির উদ্যোগে খরদা পৌরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে খরদা স্টেশন এর পশ্চিম দিকের ১০ টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের কে নিয়ে কেন্দ্রীয় মিছিল l খরদা স্টেশন রোডের সূর্যসেন নগরের থেকে শুরু হয় স্টেশন রোড ধরে বিটি রোড খরদা থানার পাশ দিয়ে পি জি মোর হয়ে হসপিটাল রোড এসে শেষ হয় l  প্রায় ১৩ কিলোমিটার পথ ধরে বামফ্রন্টের দশজন ক্যান্ডিডেট কে নিয়ে কেন্দ্রীয় মিছিল সংঘটিত হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l অংশুমান সান্যাল এরিয়া কমিটির সম্পাদক, বাবন সরকার সহ ছাত্র যুব মহিলা সাধারণ কর্মী সমর্থকরা এই সুসজ্জিত মিছিলে অংশগ্রহণ করেন l

খরদা সংযুক্তমোর্চা সিপিআই(এম )প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে কর্মীদের দেয়াল লেখন :

ছবি
খরদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার সিপিআই(এম )প্রার্থী প্রাক্তন রাজ্যের ছাত্র আন্দোলনের নেতা বর্তমানের যুব আন্দোলনের নেতা দেবজ্যোতি দাস এর সমর্থনে খরদা সূর্য সেন নগর দেয়াল লিখন চলছে l