পোস্টগুলি

কামারহাটি থেকে মনোজ দাস এর রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল পরিদর্শ করলেন মৃত সৌমেন দাসের আইনজীবী :

ছবি
https://fb.watch/cV83ArIlJW/ ২০২০ সালে চাল দান কে কেন্দ্র করে মৃত্যু হয় সৌমেন দাস এর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গ্রেফতার হল কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল  কাউন্সিলার  রুপালী সরকার। রুপালী সরকার গ্রেপ্তারের পর সৌমেন দাসের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, আকাশদীপ মুখার্জি, এবং বিপ্লব তালুকদার , সৌমেন দাসের মায়ের সাথে দেখা করলেন ।  আইনজীবিকে দেখে কান্নায় ফেটে পড়লেন সৌমেন দাস এর মা । সৌমেন দাসের মাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন সৌমেন দাস এর আইনজীবী ।সব্যসাচী চ্যাটার্জী জানান দীর্ঘ লড়াইয়ের অবশেষে  রুপালী সরকার গ্রেপ্তার ।  এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে আইনি প্রসেসে গ্রেপ্তার করা হবে । এছাড়া তিনি বলেন সৌমেনের পরিবারকে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে ছাড়া হবে না আইনিভাবে তাদেরকে সাবধান করা হচ্ছে । এছাড়া যতক্ষণ না মৃত সৌমেনের দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই চালু থাকবে। রুপালী সরকার গ্রেপ্তারে খুশি সৌমেনের মা ।

পৌরনির্বাচন শেষ হতে না হতেই আক্রান্ত হল কামারহাটি সিপিএমের পার্টি অফিস :

ছবি
গতকাল পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাতের অন্ধকারে cpi-m পার্টি অফিস ভাঙচুর চালানো হলো l অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে l ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর  বিটি রোড সরকারি আবাসন বিটি রোড থেকে আবাসনের ভিতরে ঢুকতেই বাঁদিকে সিপিএমের পার্টি অফিস ।  দীর্ঘদিন ধরে রয়েছে এই পার্টি অফিস বেলঘড়িয়া এরিয়া কমিটির অন্তর্গত দক্ষিণ-পশ্চিম শাখা ।  এছাড়াও এই শাখা অফিস থেকে ১৬ নম্বর ওয়ার্ডের সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি রূপায়ণে হয় সেই পার্টি অফিসে । গতকাল রাতে অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ  চালায় ।জানলার কাঁচ পোস্টার লাইট ভেঙে দেওয়া হয়। ঘরের ভিতরে কাচ ছড়িয়ে পড়ে আছে ও ইট ভিতরে পড়ে আছে । এই আবাসনের মানুষরা সকালবেলায় ঘুরতে বেড়াই তাদের এই চোখে প্রথম পরে তারপরে সেখানকার সিপিএমের নেতৃত্বের কাছে খবর যায় । তারা এসে দেখতে পায় পার্টি অফিসের জানলা ভাঙচুর হয়েছে । এই খবর পেয়ে ঘটনাস্থলে জান সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বেলঘড়িয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার । সিপিএমের কর্মী-সমর্থকরা ...

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো বাম প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে :

ছবি
কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো  ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে l নির্বাচনের প্রচার শেষ হবার পরেই সিপিএম প্রার্থী বাড়িতে বোম মারা হয় l বোম আওয়াজে এলাকার কেঁপে উঠে l বোম এর আওয়াজ এ এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ে l রাস্তার মধ্যে বোম ফাটার পরে l   ফেটে পড়া বোম এর সামগ্রিক ছড়িয়ে পড়ে এলাকার l এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় l ঘটনাস্থলে পরিদর্শনে বেলঘড়িয়া থানার পুলিশ আসে l সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় এর আগেও তার প্লেক্স এর উপরে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের স্টিকার লাগিয়ে দেওয়া হয় অভিযোগ তোলেন সিপিএম  প্রার্থী অদ্রি রায় l ভোটের প্রচার শেষ হতেই এলাকায় আতঙ্ক করার জন্যই এই বোম বাজি করা হয় গভীর রাতে l অদ্রি রায় জানায় এই বোম বাজি করে আতঙ্কিত করা যাবেনা আটকানো যাবেনা ভোটারদের অধিকার l

কামারহাটিতে পৌর ভোটে বামেদের হাত শক্ত করার আবেদন জানালেন বাম নেতা মোহাম্মদ সেলিম :

ছবি
কামারহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকালে নির্বাচনের শেষ লগ্নে এক থেকে সাত নম্বর ওয়ার্ড সাতখানা প্রার্থী কে নিয়ে মিছিল করলেন মোহাম্মদ সেলিম  সিপিআই(এম )পলিটব্যুরোর সদস্য lএছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র l  সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি l কামারহাটি চারমাথা মোড় লোহা গেট থেকে মিছিল শুরু হয় সাতখানা ওয়ার্ডের বিভিন্ন জনবহুল অঞ্চল ঘুরে কামারহাটি গ্রাম রোডে পাঁচমাথা মোড়ে এই মিছিল শেষ হয় l  এই মিছিল থেকে মোহাম্মদ সেলিম কামারহাটি  মানুষকে আবেদন করেন সকাল সকাল ভোট দিন বামফ্রন্টে হাত শক্ত করুন l এছাড়া তিনি আরো বলেন নির্বাচন আসলেই কামারহাটি রাস্তা সারানোর জন্য পিছ পড়ে l কিন্তু সারা বছরই এই দলের কাটমানি তে ব্যস্ত l কামারহাটি তে কেমন ভাবে আর মস্তান নেই যাও আছে নিজেদের মধ্যে মারামারি তে ব্যস্ত তাই কামারহাটি মানুষকে সকাল-সকাল ভোট দেওয়ার আবেদন জানায...

সায়নদ্বীপ মিত্র হাত ধরে কামারহাটি ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন :

ছবি
কামারহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও সংযুক্ত মোর্চার সিপিআই(এম), ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির অন্তর্গত কামারহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন l এবং তিন নম্বর রেলগেট সংলগ্ন এস পি মুখার্জি রোড ,K8 বাসস্ট্যান্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী সায়ন দ্বীপ মিত্র সিপিআই(এম )জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার এবং সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর শিক্ষক হেমন্ত রায় সিআই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্যী ও সিপিআইএম কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায় l সায়নদ্বীপ মিত্র এই কার্যালয় উদ্বোধন করে বলেন মানুষের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চা এবং বাম কংগ্রেস সরকার গঠন হবে l তিনিও বলেন তিনি প্রচার করতে গিয়ে এলাকার মানুষ প্রচুর সারাদিন দিচ্ছে l তিনিও বলেন তিনি জিতলে এলাকা প্রচুর কাজ করতে হবে যে কাজ অসমাপ্ত আছে সেই কাজ সম্পূর্ণ করতে হবে l