পোস্টগুলি

নদিয়া থেকে নিজস্ব রিপোর্টার : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ ফের প্রকাশ্যে।

ছবি
নদিয়া কল্যাণী গয়েশপুর :- শাসক দলের গোষ্ঠীদ্বন্দ ফের প্রকাশ্যে। সাংসদ ও নদীয়া জেলা সভাপতি মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ। সেই বিক্ষোভ হঠাৎ গিয়ে হাতাহাতি শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনাটি ঘটে, রবিবার নদীয়ার গয়েশপুরে। এদিন কল্যাণী বিধানসভার কয়েকটি জায়গায় বুথ কর্মীদের নিয়ে বৈঠক করেন সাংসদ মহুয়া মৈত্র। কল্যানীর বৈঠক সেরে গয়েশপুরের সুকান্ত সদনে আসেন তৃণমূলের সাংসদ। সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি মিন্টু দের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের হাতে দেখা যায় বেশ কিছু প্ল্যাকার্ড। তাতে লেখা, বহিরাগত শহর সভাপতিকে মানছি না মানব না।  মহুয়া মৈত্র সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা। এ বিষয়ে মহুয়া মৈত্র বলেন, " এটা দলের অভ্যন্তরীন ব্যাপার। কিছু রাগ অভিমান ছিল। সেগুলো বৈঠকের পর মিটে গিয়েছে।" এই ঘটনার পরই গয়েশপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন মরণ কুমার দে বলেন, " বহিরাগতকে বহিরাগত বলা হয়েছে। দলকে এই বিষয়টি দেখতে হবে।" তবে প্রকাশ্যে এই গোষ্ঠীদ্বন্দের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের বর...