পোস্টগুলি

নিজস্ব প্রতিনিধি বালুরঘাট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ :

ছবি
 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যে বেজে গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সারা রাজ্যজুড়ে মোট ৭ দফায় ভোট হতে চলেছে। এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২৬ শে এপ্রিল। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততোই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন।  এবারের লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেইমত অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জম...