পোস্টগুলি

সৃঞ্চিণী পোদ্দার; লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন পার্থ ভৌমিক :

ছবি
রাজ্যেরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ GTA তে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিক যুক্ত রয়েছেন। এছাড়াও তৃণমূলের আরো বেশ কয়েকজন এর সাথে যুক্ত রয়েছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। গত ১০ই মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই দাবি করেন যে, জিটিএ নিয়ে দুর্নীতি হয়েছে । তার পরিপ্রেক্ষিতেই আজ রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠালেন পার্থ ভৌমিক। যদিও তিনি শুভেন্দু অধিকারীর এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগেভাগেই জানিয়েছিলেন যে, এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন। আর সেই কথা মতো আজ বৃহস্পতিবার তিনি আইনজীবীর মারফত মানহানির মামলার নোটিশ পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সমাজ মাধ্যমে সেই আইনি নোটিশের ছবি পোস্টও করলেন পার্থ ভৌমিক নিজে।  নৈহাটির বিধানসভার পরপর তিনবারের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। মন্ত্রিত্বও সামলেছেন তিনি। তিনি সুনামের সাথে নাট্য অভিনয় জগতেও প্রতিষ্ঠিত একটি মুখও বটে। তার স...