পোস্টগুলি

মুর্শিদাবাদ থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ :

ছবি
দিন দিন মোবাইল চুরির প্রকোপ বেড়ে চলেছে বিগত কয়েক মাসে হারিয়ে যাওয়া ২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে উদ্ধার করা ওই মোবাইল গুলো সঠিক মালিক নির্ধারণ করে  বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এলো বহরমপুর থানার সাব ইন্সপেক্টর সুরজিৎ হালদার সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার।  বহরমপুর থানার পুলিশের এই তৎপরতায় খুশি হয়েছে বলে জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা। বহরমপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহরমপুর বাসী।

সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল :

ছবি
সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল। ওই গাছের ডাল শুকিয়ে মাঝেমধ্যেই ভেঙ্গে পড়েছিল একটি ভয়াবহ অবস্থায় ছিল। ওই গাছটির কারণে বিপদজনক হয়ে উঠেছিল জলঙ্গী থানার অন্তর্গত ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ। ওই গাছ সম্পর্কে স্থানীয় মানুষ প্রশাসনকে অনেকবার সচেতন করেছে, শেষমেষ আজ তার নিষ্পত্তি ঘটলো । বনদপ্তর, ভিডিও, ইলেকট্রিক সিটি, ও থানার অনুমতি নিয়ে ওই গাছের ডাল কাটা হলো স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায়।। ভাদুরিয়া পাড়াবাসী এবং জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কের চলতি যানবাহন এবং মানুষজন আতঙ্কের হাত থেকে বাঁচল বলে জানা যায়। কেননা ওই ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ প্রতিমুহূর্তে শয়ে শয়ে লোক চলাফেরা করে। বিপদের আশঙ্কা বুঝেই আজ সকালে তড়িঘড়ি ব্যবস্থা নেই ভাদুরিয়া পাড়া বাজার  ব্যবসায়ী সমিতি।

ভোররাতে অভিযান চালিয়ে ইসলামপুর থানা এলাকায় অস্ত্র উদ্ধার :

ছবি
গত শুক্রবার রাত্রের ঘটনা আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল ইসলামপুর থানার পুলিশ একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে !ঠিক তিনদিন পর গতকাল  অর্থাৎ সোমবার রাত্রে আবারও মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলমের তৎপরতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার নুনচা গ্রামে হানা দিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ জানা গেছে ওই ব্যক্তির নাম মইজ উদ্দিন মন্ডল নুঞ্চা গ্রামেরই বাসিন্দা বয়স 36 বছর । ইসলামপুর থানা এলাকায় পরপর এরকম ঘটনা ঘটেই চলেছে কি কারনে এত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসলামপুর বাসির মনে। আগামী দিনে কোন বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে নাতো  ইসলামপুর বাসিকে? সংশয় থেকেই যাচ্ছে ইসলামপুরের একাংশ মানুষের মধ্যে।

গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি :

ছবি
গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী উত্তর গোপালপুর গ্রামে হানা দিয়ে এক দুষ্কৃতী কে আটক করে । ঐ দুস্কৃতীর নাম বিসু সেখ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7.65 পিস্তল এবং দুই রাউন্ড গুলি কিন্তু কি উদ্দেশ্যে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ আজ শনিবার সকালবেলায় ওই দুষ্কৃতী কে লালবাগ মহকুমা  আদালতে তোলা হয়. ওই ব্যক্তির কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা এবং কি বিষয়ে সে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা জানার জন্য ইসলামপুর থানার পুলিশ মহামান্য আদালতের কাছে 5 দিনের রিমান্ড চাইলে তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় বর্তমানে তাকে ইসলামপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কি তার উদ্দেশ্য ছিল কোনো মানুষ খুন না কাউকে লুট করার উদ্দেশ্য: না তিনি কোনো জ্ঞ্যাঙ ডাকাতি সঙ্গে যুক্ত আছে। সবকিছুই পরিষ্কার হবে! কিন্তু একটু সময়ের অপেক্ষা