পোস্টগুলি

কলকাতা থেকে সুমন্ত দাসের রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পথ শিশুদের মধ‍্যে নতুন বস্ত্রবিতরনের মাধ‍্যমে হাসি ফোটালেন পুলিশকাকু বাপন দাসঃ

ছবি
  কথায় বলে মানুষ মানুষের জন‍্য আর সেটাই  বারে বারে প্রমান করে চলেছেন পুলিশ কর্মী বাপন দাস। সারা বছর নিজের বেতনের টাকায় কিছু না কিছু সমাজসেবা মুলক কাজ করেন তিনি। এবারেও তার ব‍্যাতিক্রম হলো না।  মহালয়ার  সকালে  কলেজ স্ট্রীট, সাদার্ন এভিনিউ, এম জি রোড প্রভৃতি এলাকার ফুটপাত বাসী পথ শিশুদের  পূজোয় নতুন  জামা তুলে দেন বাপন বাবু। পাশাপাশি  ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির  উদ্দেশ্যে  ফুটপাত বাসীদের মধ‍্যে মশারি বিতরন করেন। বাপন বাবু বলেন  সারা বছর ধরে বেতনের টাকার কিছুটা জমিয়ে পথ শিশুদের  পূজোর জামা তুলে দেওয়ার আনন্দ কোন কিছুর থেকে কম নয়। আর নন্দীনী কাশেমের মতো পথ শিশুরা তাদের প্রিয় পুলিশ কাকুর কাছ থেকে পূজোর জামা পেয়ে  সত‍্যি আনন্দিত।

আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরনঃ

ছবি
 বাঘাযতীন আমরা আছি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা  শিবির ও চশমা বিতরন কর্মসূচি হয়ে গেল গতকাল। এদিন ক্লাবের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের চক্ষু পরীক্ষা  করা হয় এবং  তাদের মধ‍্যে চশমা বিতরন করা হয়। আমরা আছি ক্লাবের মুখ‍্য পৃষ্ঠপোষক  পল্লব ঘোষ জানান  সারা বছর তারা নানা রকম  সেবা মূলক কাজ করে থাকেন তার অঙ্গ  হিসাবে এই চক্ষু পরীক্ষা  শিবির ও  চশমা বিতরন কর্মসূচি  গ্রহন করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  অভিনেত্রী  দোলন রায় ও প্রাক্তন  বিধায়ক শিখ মিত্র। অভিনেত্রী  দোলন রায় জানান পল্লব বাবুর ডাকে সাড়া দিয়ে তিনি সব সময়  এমন জনসেবা মূলক অনুষ্ঠানে  উপস্থিত  থাকেন এর জন‍্য তিনি পল্লব বাবুকে ধন‍্যবাদ জানান। অপর দিকে শিখা মিত্র বলেন পল্লব সারা বছর যে জনকল্যাণ মূলক কাজ গুলি করে তার জন‍্য তাকে ধন‍্যবাদ দেওয়া উচিত। এদিন স্থানীয় গনেশ মন্দির থেকে পল্লব বাবুর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের প্রসাদ বিতরন করা হয়। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ‍্যমে উদ্বোধন হল আমরা আছি ক্লাবের গনেশ পূজোরঃ

ছবি
  সিদ্ধিদাতা গনেশের আরাধনায় মাতবে সারা রাজ‍্য। আজ সেই গনেশ পূজো উপলক্ষ্যে  বাঘাযতীন আমরা আছি ক্লাবের  পূজো মন্ডপের দ্বার উৎঘাটন হয়ে গেল। এবার এই পূজো অষ্টম  বর্ষে পা দিল। এদিন এ উপলক্ষ্যে  পূজো মন্ডপে চাঁদের হাট বসেছিল। উদ্বোধনী  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  রামকৃষ্ণ  মিশনের মহারাজ সন্দীপন,  তাছাড়াও  উপস্থিত  ছিলেন সাংসদ ও ডায়মন্ডহারবার যাদবপুর  জেলা সভাপতি  শুভাশীষ  চক্রবর্তী।  এছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় সার্ভে পার্ক থানার আধিকারিক  তীর্থঙ্কর দে। এদিন  সন্দীপন মহারাজ ও শুভাশীষ চক্রবর্তীর হাত ধরে এই পূজোর দ্বার উৎঘাটন হয়। পূজো কমিটির মুখ‍্য পৃষ্ঠপোষক  পল্লব ঘোষ জানান করোনা কালে তারা তেমন ভাবে জাঁকজমক  করে এই পূজো করতে পারেননি তবে এবার তারা পূজোটিকে সুন্দর  রুপ প্রদান করেছেন। তিনি আরো জানান গনেশ পূজোর দিন ও পরের দিন এলাকাবাসী  ও পথ চলতি মানুষের জন‍্য ভোগের আয়োজন করা হয়েছে। এদিন সাংসদ শুভাশীষ চক্রবর্তী  জানান   আমরা আছি ক্লাব...

মে দিবসে নিজেদের দাবি আদায়ে রাজপথে দুর্বার মহিলা সংগঠনঃ

ছবি
 আজ মে দিবস  সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারের লড়াইকে কুর্নিশ জানানোর দিন। কিন্তু  ওরা যে  আজও নিজের অধিকার বুঝে পেল। সমাজ ওদের পেশাকে স্বিকৃতী দিল না বরং খারাপ চোখে দেখা এল ওদের হ‍্যা ওরা যৌনকর্মী ওরা সমাজের পিছিয়ে পড়া শ্রেণি। কিন্তু  ওরাও তো মানুষ এ সমাজে আর পাঁচটা মানুষের মত ওদের বাচার অধিকার আছে ওদের কাজের স্বীকৃতি  চাই আর সেই জন‍্য আজ ওরা রাজপথে নেমেছে নিজেদের অধিকার বুঝে নিতে। এদিন সোনাগাছি অবিনাশ কবিরাজ স্ট্রীট থেকে  কম্পানী বাগান মাঠ পযর্ন্ত  এক বিরাট মশাল মিছিলের আয়োজন করা হয় দুর্বার মহিলা সংগঠনের তরফে। এই মিছিলে উপস্থিত  ছিলেন বিধায়ক মদন মিত্র। তাছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় পৌরপিতা ও পৌরমাতাগন।  এদিন নিজেদের অধিকার বুঝে নিতে দুর্বারের কয়েকশো মহিলা সদস‍্য  সংগঠনের সভানেত্রী বিশাখা লস্করের সাথে পা মেলান। তাদের একটাই দাবী  এই পেশার স্বীকৃতি চাই। এদিন সভানেত্রী বিশাখা লস্কর বলেন সারা রাজ‍্যের যৌনকর্মীরা নিজেদের দাবী আদায়ের জন‍্য আজ রাজপথে নেমেছে পাশাপাশি  পুলিশি জুলম বন্ধ...

কলকাতা বইমেলায় অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল কাকলি ঘোষের কবিতার বইঃ

ছবি
  কথায় আছে যে রাঁধে সে ভালো চুল বাঁধে। হ‍্যা ঠিক তাই প্রতিনিয়ত যে মানুষটি সমাজকে অন্ধকার থেকে আলোয় ফেরানোর চেষ্টা  করছে সেই সাহসী পুলিশ অফিসার  কাকলি ঘোষের কবিতার বই আজ বইমেলায় প্রকাশিত হল। কাকলি ঘোষ নামটার সাথে অনেকে আমরা পরিচিত তিনি বারুইপুর পুলিশ জেলার বারুইপুর মহিলা থানার ইনেসপেক্টার ইন চার্জ। প্রতি নিয়ত অপরাধ জগতের  সাথে লড়াই  করা কাকলিদেবীর অবসর সময়ে প্রথম পছন্দ  একটু লেখালেখি করা। আর একটু লেখালেখি  তাকে সারা রাজ‍্যের বইপ্রেমী মানুষের মনে জায়েগা করে দিতে সাহায্য  করছে।  আজ কলকাতা বই মেলায় দাঁড়াবার জায়েগা প্রকাশনীর উদ্যোগে তার কবিতার বই প্রকাশিত হয়। এদিন বইপ্রকাশ অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন বাচিক শিল্পী  ব্রততী বন্দোপাধ‍্যায়,কবি শ্রীজাত, রাজনীতিবিদ দেবাশীষ কুমার, বইমেলার উদ্যোগতা ত্রিদিব চট্টোপাধ্যায়  প্রমুখ। অনুষ্ঠানে  কাকলিদেবী বলেন তার এই বইয়ের মুল বিষয় বস্তু অনেকগুলি যেমন কিছু কবিতা কোভিড মহামারি নিয়ে লেখা  আবার কিছু কবিতা বর্তমান  প্রেম ভালোবাসা কেন্দ্রীক, কিছু কবিতা বর্তমান স...

আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এলো অভিযানঃ

ছবি
প্রশান্ত বোস নামের এই ব্যক্তি, ব্যানার্জি পাড়া লেন করুনাময়ী টালিগঞ্জের বাসিন্দা। হঠাৎ করে রাতদুপুরে ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে নিজের সমস্যার কথা জানিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন‌‌। বহু মানুষ সেই ফেসবুক লাইভটি দেখেন। খবর পেয়ে অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা গৌরব রায় তৎক্ষণাৎ ওই ব্যক্তির ফোন নম্বর যোগাড় করে ওনার সাথে কথা বলেন এবং ওনাকে আশ্বাস দেন অভিযান ওনার পাশে আছে। অভিযান এর প্রধান মুখপাত্র সুমন সাধুখাঁ এবং কার্যকারী সভাপতি জন্টি বন্দোপাধ্যায় অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এবং প্রশান্ত বোসের কাছ থেকে তার আত্মহত্যার চেষ্টা করার কারণ বিস্তারিত ভাবে জানতে চান। প্রশান্ত বোস জানান তার স্ত্রী জোড় করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছেন তারপর ওনার ওপরে মানষিক এবং শারীরিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাই তিনি বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অভিযান এর পক্ষ থেকে প্রশান্ত বোসের মনোবল বাড়ানোর চেষ্টা চলতে থাকে। ইতিমধ্যে প্রশান্ত বোসের আত্মহত্যার চেষ্টা করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নিকটবর্তী হরিদেবপুর থানা ...

ভোট ওন একাউন্টেও দরাজ মমতা! বাজেট কটাক্ষ বিরোধীদেরঃ

ছবি
  কড়া নাড়ছে বিধানসভা ভোট  আর তাকে হাতিয়ার  করে এই বছরের ভোট ওন একাউন্টে  বহু জনমুখী প্রকল্পের কথা ঘোষনা করে আবারও  কল্পতুরু হয়ে উঠলেন মমতা বন্দোপাধ‍্যায়।  গতকাল বিধানষভায় বাজেট পেশ করতে গিয়ে  তিনি একাধিক  জনমুখী প্রকল্পের কথা ঘোষনা করেন। তারমধ‍্যে উল্লেখযোগ্য  হল তপশিলী জাতি উপজাতিদের জন‍্য কুড়ি হাজার পাকা বাড়ি নির্মান, যার জন‍্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা, তপশিলী জাতি উপজাতিদের জন‍্য  ইংরেজি  মাধ‍্যমে ১০০টি বিদ‍্যালয় রাজ‍্যের বিভিন্ন  প্রান্তে স্হাপন করা হবে।  অলচিকি ভাষায়  নতুন ৫০০টি বিদ‍্যালয় স্থাপন ও ১৫০০ হাজার প‍্যারা টিচার নিয়োগ।  এছাড়াও  আছে চা সুন্দরী  প্রকল্পে ৩লক্ষ‍্য শ্রমীকে পাকা বাড়ি প্রদান করা বা কৃষকবন্ধু প্রকল্পে বার্ষিক  ৫০০০থেকে বেড়ে৬০০০হাজার টাকা ভাতা দেওয়া।  স্বাস্থ‍্য সাথী  প্রকল্পে বছরের যেকোন  সময় কার্ড করা যাবে।  নেতাজীর নামে নিউটাউনে স্বারক ঘোষনা,প্রতি জেলায়  জয়হিন্দ ভবন তৈরী ও কলকাতা  পুলিশে নেতাজীর নামে ব‍্যাটোলিয়ান তৈরীর সি...