পোস্টগুলি

কলকাতা থেকে বলরাম বোস রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

*সিনেমাপ্রেমীদের জন্য মুক্তিপেল "পাগলী তোর জন্য*"

ছবি
কলকাতার  বিখ্যাত এক প্রমোটারের  একমাত্র আদরের মেয়ে রিয়া বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। পাহাড়ে এক গভীর খাদে সে আটকে যায়। অচৈতন্য অবস্থায় স্থানীয় এক খবরের কাগজ বিক্রেতা কানাই  অচৈতন্য রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানায় রিয়ার জ্ঞান ফিরলেও সে তার সব পুরানো স্মৃতি ভুলে গেছে।  রিয়াকে নিয়ে কানাই পড়ে মহাবিপদে। সে ভেবে পায় না রিয়াকে নিয়ে কি করবে? রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল তাই নিয়ে বাংলা ছবি "পাগলী তোর জন্য"।   শুক্রবার শিয়ালদহ ছবিঘর সিনেমাহলে এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। এদিন উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা।  সানরাইজ মুভিজের প্রথম নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তি পেল এক মিষ্টি প্রেমের ছবি *"পাগলী তোর জন্য"*।  ছবির চিত্রগ্রহন করেছেন পার্থ রক্ষিত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক দাস। ছবিতে গানগুলো গেয়েছেন শান, আকৃতি কক্কড়,রাঘব চ্যাটার্জী, সপ্তক এবং স্বাগতা।  ছবিতে অভিনয় করেছেন অরুন ব্যানার্জী, রমেন রায় চৌধুরী, গৌরীনাথ ব্যানার্জী, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু...

*বাম ও বাম সহযোগী দলসমূহের পক্ষ থেকে বিমান বসুর বিবৃতি*

ছবি
আজকে বামপন্থী ছাত্রযুব সংগঠনগুলি এবং জাতীয় কংগ্রেসের ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে শিক্ষার উন্নয়ন ও কাজের দাবিতে যে নবান্ন অভিযানের কর্মসূচী ছিল তাকে চারিদিক থেকে ঘিরে খানিকটা জালিয়ানওয়ালাবাগের মতো অবস্থা তৈরি করে তৃণমূল সরকারের পুলিশ বাহিনী যে নির্মম অত্যাচার নামিয়ে এনেছে তাতে দেড়শোর বেশি ছাত্রছাত্রী ও যুবকযুবতী আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর। ইতিপূর্বে মাদ্রাসা শিক্ষক, পার্শ্বশিক্ষক, মহিলাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপরেও রাজ্যের পুলিশ অত্যাচার করেছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট ও বাম সহযোগী দলসমূহের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার রাজ্যব্যাপী হরতাল ধর্মঘটের আহবান জানানো হয়েছে। বাম ও বাম সহযোগী দলসমূহ এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে এব্যপারে আলোচনা হয়েছে। আগামীকালের হরতাল ধর্মঘটের পক্ষে সর্বত্র প্রচার করার আবেদন করা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি, ২০২১ কলকাতা