রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকের মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা পানিহাটি পত্রকের :
গাছ না কেটে নতুন গাছ লাগিয়ে সমাজ এবং পরিবেশ রক্ষা করো – এই বার্তা তুলে দিতে এবং অভিনব ভাবনায় প্রচার পানিহাটি পত্রকের। অবলম্বনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন। স্বাধিনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে দেশনায়কের আখ্যা দিতে গিয়ে এই তাসের দেশ নাটকটি উতসর্গ করেছিলেন। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় সংস্থা পানিহাটি পত্রকের পরিচালনায় মঞ্চস্থ হলো রবীন্দ্র নাথ ঠাকুর প্রণীত তাসের দেশ নৃত্য নাট্যটি। মূল নৃত্যনাট্যের আদলে নয়, পানিহাটি পত্রকের প্রযোজনায় যা রূপান্তরিত হয়েছে প্রোসেনিয়াম থিয়েটারে। পরিচালনা এবং নির্দেশনায় প্রখ্যাত নাট্যাভিনেতা তথা পরিচালক অঞ্জন বিশ্বাস। গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিনে দিনে সবুজ হারিয়ে যাচ্ছে। ভরে উঠছে অট্টালিকায়। তার মাঝে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় এই সংস্থ...