পোস্টগুলি

সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট : লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সুভাষগ্রামে হয়ে গেল ক‍্যারাটের পাঠশালাঃ

ছবি
  ছোট ছোট ছেলে মেয়েদের ক‍্যারেটেতে বেশী করে আগ্রহী করার জন‍্য আজ সুভাষগ্রাম কোদালিয়া বালিকা বিদ‍্যালয়ের  পাশের মাঠে এক ক‍্যারাটে ক‍্যাম্প আয়োজন করা হয় মূলত  এই ক‍্যাম্পে ছাত্রছাত্রীদের   ক‍্যারাটে দক্ষতার  উপর পরীক্ষা  নেওয়া  হয়। এই শিবিরের  আয়োজক  ছিল গ্লোবাল  সতোকান  ক‍্যারাটে এ‍্যাসোসিয়েশনের দঃ চব্বিশ পরগনা জেলা শাখা।  আজ ১২০জন পরীক্ষার্থী এই শিবিরে  অংশগ্রহণ  করেন এবং  তারা স সন্মানে উত্তির্ণ হয়। এদিন পরীক্ষক সিহান  তারকনাথ সর্দার জানান ছাত্রছাত্রীদের  মধ‍্যে আরো বেশী করে ক‍্যারাটে কে জনপ্রিয়  করতে হবে। তাছাড়া  মেয়েদের  আরো বেশি করে ক‍্যারাটে প্রশিক্ষণ  দিতে হবে যাতে বর্তমান সময়  দাড়িয়ে তারা  নিজেদের প্রতিরক্ষা  নিজেরা করতে পারে।আয়োজক সেনসাই সিদ্ধার্থ মাইতি জানান লকডাউনের পর আরো বেশী করে যাতে এই খেলায় ছোট  ছেলেমেয়েরা আগ্রহী হয় তার দিকে তারা বিশেষ ভাবে নজর রাখছেন। 

রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন হল হরিনাভীতে! চেয়ারম্যান পল্লব দাস ঃ

ছবি
  হরিনাভীতে  পৌরসভার কার্যালয়ে  ৩৫জন জন প্রতিনিধি  কে নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে গেল। এদিন শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে কার্যালয়ে  পুলিশি নিরাপত্তা  ছিল আটোসাটো। শপথ গ্রহনে পর দ্বিতীয়  বারের মতো চেয়ারম‍্যান নির্বাচিত হয়েছেন ডাঃ পল্লব দাস। এবং  ভাইস চেয়ারম্যান  হয়েছেন মোফাজ্জেল  হোসেন   (ভুলু)।   প্রসঙ্গত উল্লেখ্য  এবার পৌর নির্বাচনে   একছত্র আধিপত্য  দেখিয়ে ৩৩টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। একটি ওয়ার্ড গেছে সিপিএমের  দখলে এবং  একটি নির্দলের দখলে গেছে। এদিন জয়ী নির্দল প্রার্থী শিশির ভট্টাচার্য্য  অন‍্য  পৌর প্রতিনিধিদের মতো  শপথবাক‍্য পাঠ করেন।  এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও রাজপুর টাউন তৃণমূল  সভাপতি  শিবনাথ ঘোষ  পৌরপ্রধান নির্বাচিত হয়ে পল্লব বাবু আমাদের জানান   তিনি সবাইকে  নিয়ে একসাথে কাজ করতে চান। এবং  নিকাশি সমস‍্যা সমাধানে মাস্টার...