পোস্টগুলি

ভ্যাকসিন দুর্নীতি ও ফ্রী ভ্যাকসিন এ দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে বামেদের বিক্ষোভ কর্মসূচি :

ছবি
সারা রাজ্য জুড়ে বামেরা পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি বিরুদ্ধে আন্দোলন গর্জে তুলেছেন l যেভাবে তৃণমূল সরকার একুশে নির্বাচনের আগে চাল চোর তিরপল চোর বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল একইভাবে একুশে নির্বাচনের পালাবদলের পর বামেদের দাবি তৃণমূল কংগ্রেসের ভ্যাকসিন চুরি তে ব্যস্ত l তারি প্রতিবাদে আজ দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে ভ্যাকসিন দুর্নীতি ও কামারহাটি প্রবর্তক জুট মিল খোলার দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগরজুড়ে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করেন l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের মূল দাবি (১) সকলকে ফ্রী ভ্যাকসিন দিতে হবে l (২) ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলবে না l ভ্যাকসিন এর সাথে যুক্ত দুর্নীতি যারা করছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে l (৩) কামারহাটি প্রবক্ত জুটমিল অবিলম্বে খুলতে হবে l (৪) শিশু বিভাগ অবিলম্বে বাড়াতে হবে l( ৫) পেট্রোল ডিজেল দাম নিয়ন্ত্রণ করতে হবে l (৫) ভ্যাকসিন নিয়ে তৃণমূলের স্বজনপোষণ বন্ধ করতে হবে l এই বিভিন্ন দাবি নিয়ে আজ রামেরা দেশপ্রিয় নগরে রাজপথে l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম )দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদ...

পানিহাটি রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির :

ছবি
গ্রীষ্মকালীন করোনা ভাইরাস এর আক্রমণের ফলে ব্লাড ব্যাংক গুলো রক্ত শূন্য হয়ে যাওয়ায় রক্তদান শিবিরের উদ্যোগ নিলেন সিপিআই(এম) পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ড ২২, ৩২ এবং ৩৩ নম্বর ওয়ার্ড l এই ৪ টি ওয়ার্ডের রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির l এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয় সোদপুর মধ্যমগ্রাম রোড ইন্দ্রলোকের দুই নম্বর এবং তিন নম্বর এরিয়া কমিটির অফিসে l রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা l রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতার তাদের মূল্যবান রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন l  রক্তদান শিবির টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী l রক্তদান শিবিরে রক্ত দান তাদেরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী l  উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য তনময় ভট্টাচার্য l সিপিআই(এম )উ...

*শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর রাজা বিস্কুট কারখানায়, উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ :

ছবি
 কর্মরত অবস্থায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়াল সোদপুর রাজা বিস্কুট কারখানায় l গতকাল নাইট ডিউটিতে বাড়ি থেকে বের হন সোদপুর পানশিলা বাসিন্দা বছর ৫৬ পার্থ ভট্টাচার্য l  রাত তিনটার সময় খবর আসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পার্থ বাবু l কারখানার শ্রমিকরা তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন l  পরিবারের লোকজনের অভিযোগ পার্থবাবুর কোন রোগ বা শরীর খারাপ ছিল না মৃত্যুর পিছনে অস্বাভাবিকতার  কারণ দেখছেন পার্থবাবু স্ত্রী ও তার ছেলে l  কারখানার তৃণমূল পরিচালিত ইউনিয়ন তরফ থেকে দাবি করা হয়েছে তিনি হৃদ রোগে মারা গিয়েছেন l এর পেছনে কোনো অস্বাভাবিকতা নেই l ঘটনাকে কেন্দ্র করে রাজা বিস্কুট কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে l ঘটনাস্থলে খড়দা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন l

পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির :

ছবি
পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির l রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন l রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ l  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌগত রায় l সর্ব ভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ l প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের শুব সূচনা করেন lকাকলি ঘোষ দস্তিদার রক্তদাতাদের উৎসাহ দিলেন উদ্বোধক l

বারাসাত সমন্বয় পরিবার :

ছবি
আমাদের অধিকাংশের লক্ষ্য সুন্দরবন সংলগ্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা। কিন্তু নিষিদ্ধ পল্লীর মা-বোনেরা এই মুহুর্তে অত‍্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কোন দিন অর্ধাহারে, কোন দিন অনাহারে দিন গুজরান হচ্ছে। লকডাউন, সরকারি বিধি নিষেধ, করোনা আতন্ক, ট্রেন বাস বন্ধ। খদ্দের নেই অন্ধকারের মা বোনদের। রুজি রোজগার বন্ধ করে খিদের সঙ্গে সমঝোতা করে কোনক্রমে না মরে বেঁচে আছেন যৌনকর্মীরা। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্তর উদ‍্যোগে,আই এম, এ এবং রোটারি ক্লাব বারাসাত মেট্রোপলিটন ও কানাড়া ব‍্যান্ক এমপ্লয়িজ ইউনিয়ন রাজ‍্য শাখার সহযোগিতায়, ডাঃ বিবর্তন সাহার অভিভাবকত্বে বারাসাত সমন্বয় পরিবারের ব‍্যবস্হাপনায় টিটাগর  তালপুকুর নিষিদ্ধ পল্লীর  শতাধিক অসহায় মা বোনদের ১৫ দিনের পনের রকম মুদি দ্রব্য এবং শতাধিক শিশুকে দুধ, ডিম, কলা, আম, মুসম্বি লেবু উপহার দেওয়া হয়।  একই সঙ্গে সমগ্র এলাকায় উন্নত মানের মেসিন দিয়ে স‍্যানিটেসন করা হয়। বারাসাত সমন্বয় পরিবারের পক্ষ থেকে আজকের কর্মসূচি সদ‍্...

আগরপাড়া দুস্থ মানুষের পাশে মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকারা :

ছবি
আজ দুপুরে আগরপাড়া এক মানবিক মুখ শিক্ষার পাশে অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ছবি উঠে আসলো আগরপাড়া মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকাদের l স্টাফদের সহযোগিতায় এক অভিনব কর্মসূচি তারা পালন করলেন l   স্কুলের টিচার্স ইনচার্জ নন্দিতা সরকার জানান এই করোনা ভাইরাসের ফলে লকডাউন চলায় প্রচুর মানুষের কাজ চলে গেছে অর্থনৈতিক সংকটে পড়েছে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে l  আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকা সহ স্কুলের স্টাফরা মিলেই আমরা এই  উদ্যোগ গ্রহণ করেছি l আমাদের পক্ষ থেকে এলাকার মানুষদের  আলু পটল কুমড়ো ঢেঁড়স টমেটো লঙ্কা সহ চার রকমের মসলা তেল ডিম সোয়াবিন বিভিন্ন খাবার এর জিনিস আগরপাড়া মহাজাতি অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় l  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিচার্স ইন চার্জ পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর তন্দ্রা ঘোষ এবং আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত সহ এলাকার মানুষরা l অনু...

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ভাটপাড়ার মাদ্রাল হরিতকিতলায় :

ছবি
 তরমুজের মতো দেখতে বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলল ভাটপাড়া থানার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল হরিতকিতলার  ব্যানার্জি পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পেশায় পুরোহিত তপেশ ভট্টাচার্যের স্ত্রী দেখেন বাড়ির কলতলায় তরমুজের মতন একটা কিছু পড়ে রয়েছে।  তিনি বুঝতে না পেরে তার মেয়ে সায়নীকে ডাকেন। সায়নী এম এ পড়ছে। সায়নী দীর্ঘক্ষণ  লক্ষ্য করলে দেখে মুখ বের করছে, আবার ঢুকিয়ে নিচ্ছে। তখনই সায়নী বুঝতে পারে ওটা বিরল প্রজাতির কচ্ছপ। এদিন বেলায় বন দপ্তরের লোকজনের হাতে বিরল প্রজাতির কচ্ছপটিকে তুলে দিলেন মাদ্রালের ভট্টাচার্য পরিবার। বিরল প্রজাতির ওই কচ্ছপটিকে ভিড় জমান স্থানীয়রা।  তাদের দাবি, সায়নীদের বাড়ির সামনে ও পিছনের দিকে পুকুর রয়েছে। কোনও একটা পুকুর থেকে ওই কচ্ছপটি উঠে এসে কলতলায় আশ্রয় নিয়েছিল।