পোস্টগুলি

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **

ছবি
কবি-সাহিত্যিকরা একটি জাতিকে নানাভাবে নিজেদের লেখনী দ্বারা উপকৃত করেন। বাঙালি জাতির তেমনই একজন বিখ্যাত সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি মনীষার এক আশ্চর্য প্রকাশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিচিত্র ও বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য শুধু নয়, তাঁর ভাব, ভাষা, বিষয়বস্তুর গভীরতার জন্যও তিনি অনন্য। বহু গবেষক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে। নানা অজানা তথ্য নিয়ে নতুন কিছু আবিষ্কারের নেশায় গবেষণা করেছেন। কেউ রবী ঠাকুরকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করেন তাঁর লেখা গানের মাধ্যমে। কেউ খুঁজে পান কবিতার মাধ্যমে। ছন্দে। নাচে।  শব্দে। ভাষায়। সুরে। প্রতিনিয়ত এক এক জন এক এক রকম ভাবে আবিষ্কার করে থাকেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এদিন নাদ নামে সাংগীতিক গবেষণামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জন্মভূমিতে আয়োজন করা হয় এক বিশেষ সন্ধ্যা অনুষ্ঠানের। যেখানে সার্বজনীন রবীন্দ্রনাথ নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে বহু স্বনামধন্য শিল্পীরা আসেন নানা ভাষায় নানা ভঙ্গিতে নানা আঙ্গিকে বিশ্ব বরেণ্য কব...

অবহেলা আর অযত্নে ঐতিহাসিক ' SUTTIE ' লেটার বক্স - সংরক্ষণের উদ্যোগ নেই!

ছবি
                                                                  উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে অবহেলা আর অযত্নে পড়ে আছে একটি লেটার বক্স। জানা যায়,এটি রাণী ভিক্টোরিয়ার সময়ে  ' SUTTI ' লেটার বক্স তথা ক্রাউন টপ লেটার বক্স।             ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পোস্ট অফিস অ্যাক্ট চালু করার পরে ই ১৮৫৭ সালে রাণী ভিক্টোরিয়ার শাসনভার গ্রহণ করলে, এই ধরণের লেটার বক্স ভারতবর্ষের বিভিন্ন স্থানের সঙ্গে দ্রুত ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে স্থাপন করেছিলেন। ' SUTTIE  & CO ' নামক একটি সংস্থা ১৮৫৬ থেকে ১৮৫৭ সালে স্কটল্যান্ডে এই লেটার বক্স তৈরি করে। রাণী ভিক্টোরিয়ার সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে উলুবেড়িয়াকে ডাক ব্যবস্থার সাথে যুক্ত করতে এই ' SUTTIE ' লেটার বক্স স্থাপন করেছিলেন। যেখানে এই লেটার বক্সটি স্থাপন করা হয়েছিল সেই স্থানটি বর্তমানে উলুবেড়িয়া...

রেড সেলের" মিস বনিতা"র আসরে চাঁদের হাট :

ছবি
  বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে "মিস বনিতা'২০২৩" ।  আয়োজক রেড সেল,  সহযোগিতায়  *টেক্সভো ইন্ডিয়া*। মিস বনিতা -২৩নামক  এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। আজ কলকাতার এক  অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার ফাইনাল  পর্ব অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বোস,ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস,ডায়টেশিযন শ্রেয়শী  ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা  ১৮বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস...

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকের মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা পানিহাটি পত্রকের :

ছবি
 গাছ না কেটে নতুন গাছ লাগিয়ে সমাজ এবং পরিবেশ রক্ষা করো – এই বার্তা তুলে দিতে এবং অভিনব ভাবনায় প্রচার পানিহাটি পত্রকের। অবলম্বনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি।    বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন। স্বাধিনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে দেশনায়কের আখ্যা দিতে গিয়ে এই তাসের দেশ নাটকটি উতসর্গ করেছিলেন। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় সংস্থা পানিহাটি পত্রকের পরিচালনায় মঞ্চস্থ হলো রবীন্দ্র নাথ ঠাকুর প্রণীত তাসের দেশ নৃত্য নাট্যটি। মূল নৃত্যনাট্যের আদলে নয়, পানিহাটি পত্রকের প্রযোজনায় যা রূপান্তরিত হয়েছে প্রোসেনিয়াম থিয়েটারে। পরিচালনা এবং নির্দেশনায় প্রখ্যাত নাট্যাভিনেতা তথা পরিচালক অঞ্জন বিশ্বাস।  গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিনে দিনে সবুজ হারিয়ে যাচ্ছে। ভরে উঠছে অট্টালিকায়। তার মাঝে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় এই সংস্থ...

বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে :

ছবি
 বেহালা থানার বিপরীতে পঞ্চানন মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ছিলেন বেহালা ক্যারাম ক্লাবের সদস্যরা। এদিন রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি দৃষ্টিহীন মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জায়গার দৃষ্টিহীনরা এসেছিলেন যেমন বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পাঁশকুড়া, বর্ধমান, হাওড়া, ও শিয়ালদা থেকে। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ফিজিওথেরাপির ব্যবস্থা ছিল সাধারণ মানুষের জন্য। বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশীষ চ্যাটার্জী বলেন আমরা শুধুমাত্র ক্যারাম টুর্নামেন্ট করি না এর পাশাপাশি সাধারণ গরিব মানুষ, প্রতিবন্ধী এদের কথা ভেবে বিভিন্ন দিক থেকে কিছু জনের সাহায্যে আমরা সমাজের উন্নয়ন মূলক কাজ করে থাকি। ক্লাবের পক্ষ থেকে এদিন একশো জন অসহায় গরিব মানুষ ও দৃষ্টিহীন ভাই বোনদের হাতে তুলে দেয়া হয় নতুন বস্ত্র। সখের বাজার লায়ন্স ব্লাড ব্যাংক এদিন প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করলেন।

স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ক‍্যানিং তালদিতে এক টাকার পাঠশালাঃ

ছবি
সমাজে  পিছিয়ে  পড়া শ্রেনীর শিশুদের  সঠিক  ভাবে শিক্ষার পাঠ দিতে  সেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দঃ ২৪পরগনার ক‍্যানিং মহকুমা তালদিতে  এক অভিনব পাঠশালা গড়ে উঠেছে যার নাম এক  টাকার পাঠশালা।  স্বর্ণদ্বীপের সদস‍্য শ্রীকান্ত বধূক জানান  তালদি এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের  যাতে শিক্ষার সঠিক মূল‍্যায়ন হয় সেই জন‍্য তার এমন উদ্যোগ। এই পাঠশালায় শিশুদের  অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা  দ্বারা পড়ানো হবে মাসিক এক টাকা মূল‍্যের বিনিময়ে।  এই পাঠশালা উদ্বোধনের পর থেকে তালদি এলাকার প্রচুর শিশু  পাঠ নিতে এই পাঠশালায় আসছেন বলেও  জানান শ্রীকান্ত বাবু। আগামী দিনে তাদের এই উদ্যোগ  তালদিতে খুবই  জনপ্রিয়  হবে বলেও তার আশা। আর স্বর্ণদ্বীপের এমন উদ্যোগ  খুশী  এলাকার ছোট্ট  ছোট্ট  শিশুদের  অভিভাবকরা। 

আসছে এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজের নতুন গানের অ্যালবাম

ছবি
ছোট থেকে গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণে আদিত্য অধিকারীর পাশে এসে দাঁড়ালো a r entertainment production house । প্রকাশিত হতে চলেছে নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারীর গাওয়া গানের মিউজিক অ্যালবাম। এদিন কলকাতার এক স্টুডিওতে সেই মিউজিক অ্যালবামের গানের রেকর্ডিং হয়ে গেলো। বাবা মায়ের অনুপ্রেরণায় আজ ফেসবুকে ভাইরাল হওয়া গায়ক আদিত্য অধিকারী এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজ এর মাধ্যমে ১৫টি গান গাওয়ার সুযোগ পেয়েছে।  নতুন নতুন কিছু গান নিয়ে সম্প্রতি আসছে এ আর এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ নিবেদিত বেশ কয়েকটি বাংলা গানের মিউজিক অ্যালবাম। যা বাচ্চা থেকে বয়স্ক । সব বয়সী শ্রোতাদের মন মাতাবে। এমনটাই আশা করছেন এ আর এন্টারটেনমেন্ট প্রডাকশন হাউজের কর্ণধার আমিনা মোল্লা ওরফে মিষ্টি।  অনলাইনের যুগে যে কোনো কিছুই খুব সহজে ভাইরাল হয়ে যায়। খুব সহজে ফেসবুকের মাধ্যমে তা পৌছে যাচ্ছে অগণিত মানুষের কাছে। রেমন্ড ভারত সেবাশ্রম এ নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারী ছোট থেকে বাবার অনুপ্রেরণায় এবং আদর্শে গান গাইতে ভালোবাসা আর তারপর থেকে তার চর্চা করে। সোশ্যাল মিডিয়ায় বে...