পোস্টগুলি

স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ক‍্যানিং তালদিতে এক টাকার পাঠশালাঃ

ছবি
সমাজে  পিছিয়ে  পড়া শ্রেনীর শিশুদের  সঠিক  ভাবে শিক্ষার পাঠ দিতে  সেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দঃ ২৪পরগনার ক‍্যানিং মহকুমা তালদিতে  এক অভিনব পাঠশালা গড়ে উঠেছে যার নাম এক  টাকার পাঠশালা।  স্বর্ণদ্বীপের সদস‍্য শ্রীকান্ত বধূক জানান  তালদি এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের  যাতে শিক্ষার সঠিক মূল‍্যায়ন হয় সেই জন‍্য তার এমন উদ্যোগ। এই পাঠশালায় শিশুদের  অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা  দ্বারা পড়ানো হবে মাসিক এক টাকা মূল‍্যের বিনিময়ে।  এই পাঠশালা উদ্বোধনের পর থেকে তালদি এলাকার প্রচুর শিশু  পাঠ নিতে এই পাঠশালায় আসছেন বলেও  জানান শ্রীকান্ত বাবু। আগামী দিনে তাদের এই উদ্যোগ  তালদিতে খুবই  জনপ্রিয়  হবে বলেও তার আশা। আর স্বর্ণদ্বীপের এমন উদ্যোগ  খুশী  এলাকার ছোট্ট  ছোট্ট  শিশুদের  অভিভাবকরা। 

আসছে এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজের নতুন গানের অ্যালবাম

ছবি
ছোট থেকে গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণে আদিত্য অধিকারীর পাশে এসে দাঁড়ালো a r entertainment production house । প্রকাশিত হতে চলেছে নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারীর গাওয়া গানের মিউজিক অ্যালবাম। এদিন কলকাতার এক স্টুডিওতে সেই মিউজিক অ্যালবামের গানের রেকর্ডিং হয়ে গেলো। বাবা মায়ের অনুপ্রেরণায় আজ ফেসবুকে ভাইরাল হওয়া গায়ক আদিত্য অধিকারী এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজ এর মাধ্যমে ১৫টি গান গাওয়ার সুযোগ পেয়েছে।  নতুন নতুন কিছু গান নিয়ে সম্প্রতি আসছে এ আর এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ নিবেদিত বেশ কয়েকটি বাংলা গানের মিউজিক অ্যালবাম। যা বাচ্চা থেকে বয়স্ক । সব বয়সী শ্রোতাদের মন মাতাবে। এমনটাই আশা করছেন এ আর এন্টারটেনমেন্ট প্রডাকশন হাউজের কর্ণধার আমিনা মোল্লা ওরফে মিষ্টি।  অনলাইনের যুগে যে কোনো কিছুই খুব সহজে ভাইরাল হয়ে যায়। খুব সহজে ফেসবুকের মাধ্যমে তা পৌছে যাচ্ছে অগণিত মানুষের কাছে। রেমন্ড ভারত সেবাশ্রম এ নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারী ছোট থেকে বাবার অনুপ্রেরণায় এবং আদর্শে গান গাইতে ভালোবাসা আর তারপর থেকে তার চর্চা করে। সোশ্যাল মিডিয়ায় বে...

শীতকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন রেলকর্মীরাঃ

ছবি
 এখন চলছে শীতকাল আর এই সময় রক্তের সংকট দেখা দেয় সারা রাজ‍্যে  তাই রক্ত সংকটের কথা মাথায় রেখে পূর্বরেলওয়ে মেনস্ কংগ্রেসের বজবজ শাখার উদ্যোগে আজ বালিগঞ্জ স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করাহয়। এদিন প্রায়  একশো জন রক্ত দাতা এইশিবিরে রক্তদান করেন। এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে  উপস্থিত  ছিলেন এস এস প্রিয়দর্শনী ( এডিআরএম শিয়ালদহ) বিনোদ কুমার সিং ( এডিআরএমও শিয়ালদহ ) মাধব মল্লিক  দীপক কাঞ্জিলাল (জয়েন্ট জেনারেল সেক্রেটারি ইআরএমসি) নারায়ন সিং ( ভাইস প্রসিডেন্ট ইআরএমসি) তপন দাস  (সম্পাদক ইআরএমসি বজবজ শাখা) কল্পিতা নাথ ( ইআরএমসি উইমেন ফোরাম সম্পাদক)।   এদিন বালিগঞ্জ এই উপলক্ষ্যে  রক্তদাতাদের মধ‍্যে ব‍্যাপক উৎসাহ  ছিল। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে বিশেষ অতিথি  হিসাবে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা প্রবীর মুখার্জী ও বোরো চেয়ারম্যান  বৈশ্বানর চ‍্যাটার্জীও ইআরএমসি বজবজ শাখার সভাপতি মানিকলাল চ‍্যাটার্জী। অনুষ্ঠানে  উদ্যোগতা তপন দাস জানান ইআরএমসি সব সময় মানুষের সেবায় নিয়োজিত  তাই এতো কর্মব‍্যস্ততার ফাকেও তারা...

সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকায় তিনদিন ব‍্যাপি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্টঃ

ছবি
সুন্দরবন ঝড়খালী অঞ্চলের প্রত‍্যন্ত গ্রামের মানুষের   স্বাস্থ‍্য সচেতনতা বৃদ্ধির  লক্ষ‍্যে এক স্বাস্থ‍্য  শিবিরের  আয়োজন করে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্ট। তিন দিন ব‍্যাপি এই শিবিরে স্থানীয় মানুষের স্বাস্থ‍্য পরীক্ষা  ছাড়াও  রক্তদানের উৎসাহ  দিতে এক রক্তদান শিবিরের  আয়োজন করা হয়। পাশাপাশি  ঐ এলাকার  মা বোন ও ছোট ছোট শিশুদের  মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরন কর্মসূচি  গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠানটিতে স্বর্ণদ্বীপ সংস্থাকে কে সাহায্যের  হাত বাড়িয়ে দেয়  আরণ‍্যক ফাউন্ডেশন  নামে আর এক সেচ্ছাসেবী সংস্থা। এই তিনদিন  ব‍্যাপি স্বাস্থ্য  শিবিরের শুভ সুচনা  করেন সাংসদ প্রতিমা মন্ডল।  এছাড়াও  এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন ঝর্না মন্ডল,  তন্ময়  মন্ডল,গৌতম মন্ডল প্রমুখ বিশিষ্ট  ব‍্যাক্তি। আয়োজক শ্রীকান্ত বধূক আমাদের  জানান টানা তিনব‍্যাপি স্বাস্থ‍্য শিবির তেমন একটা দেখা যায় না তাই তারা এই কর্মসূচি  গ্রহন করছেন  এতে ঝড়খালির মানুষ উপকৃত হল ...

ডা:হা: প্রেস কর্নারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সুন্দরবনের বিশিষ্ঠ প্রত্নতত্ব গবেষক দেবীশংকর মিদ্দ্যার লেখা ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি*

ছবি
সুন্দরবনে আঞ্চলিক ইতিহাসের কথা আমরা জানতে পারি,প্রত্নতত্ব গবেষকদের গবেষণা থেকে। কখনো আবার সেই ইতিহাসের কথা জানা যায় এলাকায় বসবাসকারী প্রবীন মানুষজনদের কাছ থেকে। এমনই রায়দীঘির মণি নদীর মোহনায় অবস্থিত 'জটার দেউল' নিয়ে লোককথা ও প্রত্নতত্ত্ব বিষকক একটি বই লিখেছেন সুন্দরবনের অন্যতম শ্রেষ্ঠ প্রত্ন গবেষক দেবীশঙ্কর মিদ্যা।কয়েক হাজার বছরের পুরনো এই দেউলের প্রত্নতাত্ত্বিক চর্চার বিষয়বস্তুকে তিনি লিপিবদ্ধ করেছেন এই *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব' বইটিতে। কয়েক হাজার বছর প্রাচীন এই দেউলের ইতিহাস, জেলার আঞ্চলিক ইতিহাসে স্থান পাওয়ার জন্য,আমরা জেলাবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি।ডায়মন্ড হারবার প্রেস কর্নারে, আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব ' এই বইটির।  বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: সাইদুর রহমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড: রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিও অঞ্জন ঘোষ এবং এসডিপিও মিতুন কুমার দ...

বিধায়কের উদ্যোগে পূজোর মুখে বস্ত্র বিতরনঃ

ছবি
  মহালয়ার দিন  রাজপুর  সোনারপুর পৌরসভার  সতেরো নং ওয়ার্ডে সোনারপুর দক্ষিন বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্রের সহযোগিতায়  ও সতেরো নং ওয়ার্ড তৃণমূল  সভাপতি  রাজীব চন্দ্রর উদ্যোগে আজ রাজপুরের সতেরো নং ওয়ার্ডের স্থানীয় ৬০০  মানুষ কে পূজোর বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  রাজপুর টাউন সভাপতি  শিবনাথ ঘোষ,  রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান  ডাঃ পল্লব দাস, টাউনের যুব সভাপতি  প্রতীক দে, সহসভাপতি বাবুলাল দেবনাথ, জেলা ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ বনিক প্রমুখ। এদিন সতেরো নং ওয়ার্ডের সভাপতি  রাজীব চন্দ্র জানান বিধায়ক ও মুখ‍্যমন্ত্রীর নির্দেশে তারা এই বস্ত্র বিতরন কর্মসূচি  গ্রহন করেছেন।  এবার এই ওয়ার্ডটি নির্দলের দখলে গেছে। সেই  প্রসঙ্গে রাজীব বাবু বলেন পৌর প্রতিনিধি  হয়তো দলের নয় কিন্তু  তারা কাজের দিকে কোন দলমত  বিচার করেন না তাইতো সবসময়ই  মানুষের পাশে থাকেন এবং  মানুষকে নিয়ে চলার চেষ্টা  করেন। তাই আজ এলাকাবাসির  মধ‍্যে বস্ত্র বিত...

পথ শিশুদের মধ‍্যে নতুন বস্ত্রবিতরনের মাধ‍্যমে হাসি ফোটালেন পুলিশকাকু বাপন দাসঃ

ছবি
  কথায় বলে মানুষ মানুষের জন‍্য আর সেটাই  বারে বারে প্রমান করে চলেছেন পুলিশ কর্মী বাপন দাস। সারা বছর নিজের বেতনের টাকায় কিছু না কিছু সমাজসেবা মুলক কাজ করেন তিনি। এবারেও তার ব‍্যাতিক্রম হলো না।  মহালয়ার  সকালে  কলেজ স্ট্রীট, সাদার্ন এভিনিউ, এম জি রোড প্রভৃতি এলাকার ফুটপাত বাসী পথ শিশুদের  পূজোয় নতুন  জামা তুলে দেন বাপন বাবু। পাশাপাশি  ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির  উদ্দেশ্যে  ফুটপাত বাসীদের মধ‍্যে মশারি বিতরন করেন। বাপন বাবু বলেন  সারা বছর ধরে বেতনের টাকার কিছুটা জমিয়ে পথ শিশুদের  পূজোর জামা তুলে দেওয়ার আনন্দ কোন কিছুর থেকে কম নয়। আর নন্দীনী কাশেমের মতো পথ শিশুরা তাদের প্রিয় পুলিশ কাকুর কাছ থেকে পূজোর জামা পেয়ে  সত‍্যি আনন্দিত।