শীতকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন রেলকর্মীরাঃ

 এখন চলছে শীতকাল আর এই সময় রক্তের সংকট দেখা দেয় সারা রাজ‍্যে  তাই রক্ত সংকটের কথা মাথায় রেখে পূর্বরেলওয়ে মেনস্ কংগ্রেসের বজবজ শাখার উদ্যোগে আজ বালিগঞ্জ স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করাহয়। এদিন প্রায়  একশো জন রক্ত দাতা এইশিবিরে রক্তদান করেন। এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে  উপস্থিত  ছিলেন এস এস প্রিয়দর্শনী ( এডিআরএম শিয়ালদহ) বিনোদ কুমার সিং ( এডিআরএমও শিয়ালদহ ) মাধব মল্লিক  দীপক কাঞ্জিলাল (জয়েন্ট জেনারেল সেক্রেটারি ইআরএমসি) নারায়ন সিং ( ভাইস প্রসিডেন্ট ইআরএমসি) তপন দাস  (সম্পাদক ইআরএমসি বজবজ শাখা) কল্পিতা নাথ ( ইআরএমসি উইমেন ফোরাম সম্পাদক)। 

 এদিন বালিগঞ্জ এই উপলক্ষ্যে  রক্তদাতাদের মধ‍্যে ব‍্যাপক উৎসাহ  ছিল। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে বিশেষ অতিথি  হিসাবে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা প্রবীর মুখার্জী ও বোরো চেয়ারম্যান  বৈশ্বানর চ‍্যাটার্জীও ইআরএমসি বজবজ শাখার সভাপতি মানিকলাল চ‍্যাটার্জী। অনুষ্ঠানে  উদ্যোগতা তপন দাস জানান ইআরএমসি সব সময় মানুষের সেবায় নিয়োজিত  তাই এতো কর্মব‍্যস্ততার ফাকেও তারা এমন উদ্যোগ নিয়েছেন। মানুষকে রক্তদানে উৎসাহ  দিতে ও রক্তের সংকট মেটানোর জন্য  তাদের এই কর্মসূচী সব সময়  চলবে। ইআরএমসি বজবজ শাখার সভাপতি  মানিক বাবু  এমন উদ্যোগের ভূয়সী  প্রশংসা  করেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

মুর্শিদাবাদের রাণীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইফতার পার্টি :