পোস্টগুলি

কিংস্টন - ল- কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠান !

ছবি
২৭ মে কিংস্টন - ল- কলেজ কর্তৃক অনুষ্ঠিত হয়ে গেল প্রথম সমাবর্তন অনুষ্ঠান । ২০০৪ সালে কিংস্টেন - ল - কলেজ পথচলা শুরু করলেও এই বছর খুবই আনন্দের ও উদ্দিপনার সাথে প্রথমবারের মতো সমাবর্তন  অনুষ্ঠানের স্বপ্ন বাস্তবায়িত হল।  যা ২০১৩ থেকে শুরু হয়েছিলে। এই বছর একই সঙ্গে  ২০১৩,১৪,১৫,১৬,১৭,১৮ , ১৯ সালের স্মাতক ছাত্রছাত্রীদের শংসাপত্রণ প্রদান করা হল ।  মোট সাত বছরের সমস্ত সমাবর্তিত ছাত্রছাত্রীদের ৫৪৫ জনকে শংসাপত্র প্রদান করা হয় ।  সমাবর্তনে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মহুয়া দাস এবং উপস্থিত ছিলেন কিংস্টন - এডুকেশনাল ইন্সটিটিউড এর কর্ণধার তথা সম্পাদিকা উমা ভট্টাচার্য এবং সভাপতি টিপম ভট্টাচার্য,  একাডেমিক উপদেষ্টা ডঃ মনি শঙ্কর চক্রবর্তী এবং কলেজের  অধ্যক্ষ সুমন গুপ্ত শর্মা , এছাড়াও ছিলেন কলেজের সকল অধ্যাপক , অধ্যাপিকা ও অশিক্ষক বৃন্দ , সন্ধ্যার এই সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন  সাংসদ  সৌগত রায়। বিধায়ক ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের জন্য চেয়ারম্যান  অশোক  দেব , অধ্যাপক ডঃ   জে . কে . দাস...

অ্যাকাউন্টস্ লাইব্রেরী-র প্লাটিনাম জুবিলী পালিত হল!

ছবি
১৯৪৭সালে পথচলার শুরু। আয়কর সংক্রান্ত যাবতীয় বিষয়কে কেন্দ্র করে প্রস্তুত হয় *অ্যাকাউন্ট্যান্টস্ লাইব্রেরী*। এই সংস্থা ভারতবর্ষের প্রাচীনতম প্রতিষ্ঠান যখন 'চার্টার্ড অ্যাকাউটেন্ট' -এর কোন সংস্থা ছিল না, একমাত্র  ইংল্যান্ড-এ   প্র্যাকটিস করত তখন। সবাই মিলে ভারতের স্বাধীনতার পর প্রতিষ্ঠা করা হল এক স্বীকৃত 'অ্যাকাউন্ট্যান্টস্ লাইব্রেরী'  নামক এক প্রতিষ্ঠান। তার পূর্বভাগে ছিলেন জি.বসু,  যিনি পরবর্তীকালে ১৯৪৯ সালে 'ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউটেন্ট'- এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।কেন্দ্রীয়  সরকারের আইন বলে সি.এ.অফ. ইন্ডিয়া-র প্রতিষ্ঠিত হয় । প্রথম দিন থেকেই 'অ্যাকাউন্টেস  লাইব্রেরী' আয়কর দপ্তর এর সহায়ক হিসাবে কাজ করে আসছে। মূলত বিভিন্ন সেমিনার এবং আয়কর সংক্রান্ত যাবতীয় আলোচ্য  বিষয়ের ওপর খুঁটিনাটি বিশ্লেষণাত্মক ভূমিকা গ্রহণ করে।  সারা বছর ধরে প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয় সংস্থার সদস্যদের মধ্যে এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক বাজেট  তৈরি করার ক্ষেত্রেও অন্যতম ভূমিকা পালন করে আসছে...

মরোণত্তর দেহ দানে নজীর গড়লেন সুভাষগ্রামের তরুণীঃ

ছবি
 উপলক্ষ্য ছিল নিজের জন্মদিন আর সেই  দিনে মরোণোত্তর দেহ দানের মাধ্যমে  নজীর গড়লেন সুভাষগ্রাম কোদালিয়ার বাসিন্দা   তরুণী  পায়েল ব‍্যানার্জী। তিনি আমাদের মুখোমুখি  হয়ে জানান দেহ দানের মাধ্যমে  তিনি সমাজের কাছে একটাই  বার্তা দিতে চান মানুস মানুষের  জন‍্য। তিনি বলেন দেহদান করেও মৃত্যুর  পর অন‍্য কোন ব‍্যাক্তির মধ‍্যে দিয়ে  বেচে থাকা  যায় আর তিনি এভাবেই  সারাজীবন  বেচে থাকতে চান কোন অসহায়  মানুষের মধ‍্যে দিয়ে। পায়েল নিজে স্নেহ  নামে একটি সেচ্ছাসেবী  সংস্থা চালান যারা ভবঘুরে মানুষের  ওপর কাজ করে।  পায়‍েল জন‍্য তার এই মহৎ  উদ্যোগে তিনি পরিবারকে সবসময়  পাশে পেয়েছেন। 

থিয়েটারে মুক্তি পেতে চলেছে "আমার হিয়ার মাঝে"।

ছবি
জিরো বাজেট প্রোডাকশন প্রযোজিত, শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত এক ভিন্নস্বাদের প্রেমের ছবি "আমার হিয়ার মাঝে"- র শ্যুটিং সম্প্রতি শেষ হলো। বজবজ, সল্টলেক, রাজারহাট ইত্যাদি জায়গায় শ্যুটিং চলছিলো চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে। এই ছবিতে অভিনয় করেছেন  চন্দন ব্যানার্জী, সুস্মিতা সাহা, এবং কৌশিকী বাসু। মালদার অভিনেত্রী সুস্মিতাকে বেশ কয়েকবছর পর আবার সিনেমায় দেখা যাবে। এটি তাঁর কামব্যাক বলা যায়। সম্পর্কের টানাপোড়েন, কিছু ফিরে পাওয়া, কিছু হারানোর গল্প বলবে বর্তমান প্রেক্ষাপটের এই ছবিটি। খুব তাড়াতাড়ি জনপ্রিয় ও টি টি প্ল্যাটফর্ম এবং থিয়েটারে মুক্তি পেতে চলেছে "আমার হিয়ার মাঝে"। প্রথমে ভালোলাগা থেকে তৈরী হয় বন্ধুত্ব, ধীরে ধীরে ঐ বন্ধুর প্রতি জন্মায় ভালোবাসা। তখনই বোধহয় সুপ্ত আকারে জন্ম নেয় প্রেম। প্রেম থেকে জন্ম নেয় বিশ্বাস, ভরসা ও অবলম্বন। এইরকমই এক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল কাব্য ও কথা। বিশ্বাস, ভরসা ও অবলম্বনে ভর করে দীর্ঘ সময় ধরে তাদের জীবন কাটলেও মানুষের মধ্যে সুপ্ত ভাবে বাস করা ষড়ঋপুর প্রভাবে কাব্য কখন যেন  এক অজানা সন্দেহর উপর বিশ্বাস করে ...

বরানগর সিপিআইএমের পক্ষ থেকে স্মরণে স্মরণ সভা :

ছবি
বরানগর সিপিআই(এম)  পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয় তিনজন সিপিএম কর্মীর স্মরণে l ধীরেন বসু ,সমর ভট্টাচার্য ,সুজয় ভট্টাচার্য স্মরণ সভা অনুষ্ঠিত হয় l নেতাজী কলোনি মোহন গার্লস স্কুলের সামনে এই স্মরণ সভা l   এই সভায় বক্তব্য রাখেন কিশোর গাঙ্গুলী সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য, শানু রায় সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য, অশোক ভট্টাচার্য সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য এবং মূল বক্তা হিসেবে ছিলেন সিপিআই(এম) উত্তর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তনময় ভট্টাচার্য এবং এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন আশিশ দেব।

সুরম্য -র প্রথম নিবেদন 'জীবন নদীর ওপারে :

ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহু কথায় ও গানে মৃত্যুকেই জীবনের চরম সত্যরূপে দেখিয়েছেন। জীবনের পরে মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, মৃত্যুর পরেও এক নতুন জীবনে উন্নীত হয় মানুষ। সেই জীবন অপার্থিব, সুমহান শান্তিতে পরিপূর্ণ। জীবন তরণী ভাসিয়ে সেই শাস্তির পারে পৌঁছাতে মানুষের মনে জাগে সংশয়, ভয় ও দুঃখ। তবে কবি বলেছেন বারংবার মৃত্যুই কোন এক অমৃতময় লোককে কাছে আনে, যেখানে জেগে ওঠে অন্তহীন প্রাণ। বিশ্বকবির এই জীবনভাবনা নিয়েই 'সুরম্য (কসবা)'র আয়োজনে এক মনোজ্ঞ সন্ধ্যা অনুষ্ঠিত হল গত ২১ মে, অশ্বিনী দত্ত রোডের ঐতিহাময় শরৎচন্দ্রের বাসভবনে। অনুষ্ঠানের ভাবনা রবীন্দ্রনাথের কথায়, গানে ও কবিতায় মৃত্যুজয়ের দীক্ষা'। সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতরূপে 'জয় তব বিচিত্র আনন্দ' গানটি ছিল যথাযোগ্য নির্বাচন। গানটি পরিবেশন করেন অনামিকা ঘটক। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি  বুদ্ধ মজুমদার ও  শৈলেন চক্রবর্তী এক আলোচনায় অংশ নেন। বিষয় ‘আজকের এই চটুল বাণিজ্যিক সংস্কৃতির আঙিনায় গভীর সৃষ্টিশীল ভাবন...

ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেল চন্দন :

ছবি
কলকাতার রেঙ্গার্স ক্লাবে আয়োজিত হয়ে গেল "ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২২"।বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে  " মার্শাল আর্টস অথরিটি অফ ইন্ডিয়ার " উদ্যোগে জুডো ক্যারাটে কৃতীদের এই *ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড* প্রদান প করা হয় আন্তর্জাতিক তাইকুন্ড চ্যাম্পিয়ন শিপে সোনা জয়ের জন্য "হল অফ ফেম" পুরস্কারে ভূষিত হন বেলঘরিয়ার চন্দন ঘোষ। এদিনের অনুষ্ঠানে মার্শাল আর্ট এর বহু প্রশিক্ষক ও ক্রিয়াবিদরা উপস্থিত ছিলেন।