বিশ্ব শান্তি স্থাপনে আহমেদিয়ামুসলিম জামাত :
আহমদীয়া মুসলিম জামাত ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ জামানায় আগমনকারী প্রতিশ্রুত মাহদী ও মসীহের দাবীদার হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) এর প্রতিষ্ঠিত জামাত। তিনি ১৮৮৯ খ্রীষ্টাব্দে আল্লাহতায়ালা কর্তৃক বাণী প্রাপ্ত হয়ে এই পবিত্র ইসলামী জামাতের ভিত্তি স্থাপন করেন। তার (আ.) আগমনের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে তিনি একদা বলেছেন : “ যে কাজের জন্য আল্লাহতাআলা আমাকে নিযুক্ত করেছেন তা হল এই যে, খোদা ও তার সৃষ্ট জীবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছে তা দূর করা, আর মানবের মধ্যে প্রেম প্রীতির সম্পর্কস্থাপন করতে এবং সত্য প্রচারের মাধ্যমে ধর্মীয় দ্বন্দ্বের চির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতেই আমার আগমন। এছাড়া ঈশ্বরের ঐ সকল গুণাবলীর বিকাশ করতে এসেছি যা এ যাবৎ লোকচক্ষুতে লুকায়িত ছিল। (এসেন্স অব ইসলাম, খন্ড-৪, পৃ-১১১) তিনি আরও বলেন : সেই ধর্ম ধর্মই নয়, যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নাই, এবং সেই মানুষ মানুষ নয়, যার মধ্যে সহানুভূতি নাই। (পুস্তক শান্তির বার্তা) আহমদীয়া মু...