কাল কালি পূজো তাই আজ শেষ মুহূর্তে পূজোর প্রস্তুতি চলছে সুভাষগ্রাম বার্মা কলোনি যুব সংঘের পূজোর।
ক্লাব সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে সেজে উঠছে মন্ডপ আর তার প্রস্তুতি দেখতে হাজির হলাম আমরা। ক্লাব সদস্যরা জানালেন এবার তারা পূজোর বাজেট কাটছাট করে তা দিয়ে সমাজ সেবা মূলক কাজ করবেন। আগামীকাল প্রতিমা উন্মোচনের মাধ্যমে পূজো শুরু হবে।
দক্ষিণ দিনাজপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পতরা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন। ঐ জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিএ এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। এই জনসভাতেই ঐ এলাকার ৫০টি পরিবারের ২০০ জন সদস্য বিজেপি-সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র। প্রসঙ্গত, চলতি সপ্তাহের গত বুধবার এই এলাকাতেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এক জনসভা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পাশাপাশি আগামী ২৬ শে এপ্রিল বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগেই বিজেপি ছেড...
শহরে একের পর এক খুন হতে থাকে। খুনের পরেই দেখা যায় একজন পাগলকে চলে যেতে, এবং ওই লোকটাকে দেখার সংগে সংগে একটা স্টিকার সাঁটাতে দেখতে পায় সকলে। কিন্তু পুলিশ ধরতে পারে না খুনিকে। পুলিশের নাজেহালের মধ্যেই পুলিশের অলক্ষ্যে ডিটেকটিভ দেবাশিষ দাস খুনের কিনারা করার জন্য উঠে পড়ে লাগে। ডিটেকটিভ দেবাশিষের বোন তনিমা অনিমেষের কাছে টিউশন নেয়। দাদাকে খুনি ধরতে সাহা্য্য করে তনিমা। অবশেষে সত্যিই দেবাশিষের জালে খুনি ধরা পড়ে। খুনিকে চিনতে পেরে দেবাশিষ অবাক। পুলিশের জাল থেকে খুনি পালাতে গেলে পুলিশের এনকাউন্টারে মারা যায় খুনি। খুনি কে? কেনই বা খুনি, খুনি হয়ে ঊঠল। এটা জানতে আমাদের দেখতে হবে *Murder 2020* সানইরাজ মুভিজ এর প্রযোজনায় ৫ পর্বের ওয়েভ সিরিজ "MURDER 2020" তৈরি হতে চলেছে। এই ওয়েব সিরিজের কাহিনীকার *সূরাজ*। পরিচালনার দায়িত্বে থাকছেন *সঞ্জয় দাস*। সৃজনশীল পরিচালনায় থাকছেন *বাপ্পা বন্দ্যোপাধ্যায়*। প্রযোজক *সুজাতা সাহা*। অভিনয় থাকছেন- *সূরাজ, সুজাতা সাহা৷ ঈশান, জয় গাংগুলী, মাধব চট্যোপাধ্যায়, মহঃ আজিজ, সুরাজ আলি খান, অভিজিত দাস, সহেলি, রিয়াজ, স...
গাছ না কেটে নতুন গাছ লাগিয়ে সমাজ এবং পরিবেশ রক্ষা করো – এই বার্তা তুলে দিতে এবং অভিনব ভাবনায় প্রচার পানিহাটি পত্রকের। অবলম্বনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন। স্বাধিনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে দেশনায়কের আখ্যা দিতে গিয়ে এই তাসের দেশ নাটকটি উতসর্গ করেছিলেন। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় সংস্থা পানিহাটি পত্রকের পরিচালনায় মঞ্চস্থ হলো রবীন্দ্র নাথ ঠাকুর প্রণীত তাসের দেশ নৃত্য নাট্যটি। মূল নৃত্যনাট্যের আদলে নয়, পানিহাটি পত্রকের প্রযোজনায় যা রূপান্তরিত হয়েছে প্রোসেনিয়াম থিয়েটারে। পরিচালনা এবং নির্দেশনায় প্রখ্যাত নাট্যাভিনেতা তথা পরিচালক অঞ্জন বিশ্বাস। গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিনে দিনে সবুজ হারিয়ে যাচ্ছে। ভরে উঠছে অট্টালিকায়। তার মাঝে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় এই সংস্থ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন