১১ তম সর্বভারতীয় সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধ বরানগরের ডি ওয়াই এফ আই কর্মীরা :
https://fb.watch/cTQHV7JKsm/ডি ওয়াই এফ আই বরানগর দুই নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ বিকালে ডি ওয়াইৎএফ আই ১১ তম সর্বভারতীয় সম্মেলন সফল করতে বর্নাঢ্য এবং সুসজ্জিত পদযাত্রা আয়োজন করেন । এই পদযাত্রা শুরু হয় বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাগজোলা খাল এর কাছ থেকে শুরু হয় এ কে মুখার্জী রোড হয়ে লো ল্যান্ড বরানগর থানা হয়ে বি টি রোড হয়ে ঝুলন তলায় শেষ হয় ।
এই পদযাত্রা উদ্বোধন করেন মশাল জ্বালিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য শফিকুল সরদার । মশাল জ্বালিয়ে ডি ওয়াই এফ আই বড়নগর দু'নম্বর অঞ্চল কমিটির সম্পাদক ধীমান সাহা সহ যুব কর্মীদের হাতে মশাল জ্বালিয়ে তুলে দেওয়া হয় । তার পরে সেই বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রা থেকে একটাই দাবি উঠছে যেভাবে বেকার যুবকরা কর্মহীন হয়ে উঠছে এই প্রতিবাদে আজকে বরানগরে রাস্তায় ডি ওয়াই এফ আই কর্মীরা।
রাজ্যে শিল্প সম্মেলন হলেও বেকার যুবকদের কোন চাকরি কর্মসূচি আশ্বাস পাচ্ছেন না রাজ্যের বেকার যুবকরা । প্রতিনিয়ত কর্মহীন হয়ে পড়ছে রাজ্যের বেকার যুবকরা । তারই প্রতিবাদে সম্মেলন মঞ্চে বামেদের যুব সংগঠন তাদের দাবি কে আরো শক্তিশালী করবার দাবি জানিয়ে সম্মেলনকে সফল করার জন্য আজকের এই পথসভা ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন