শারদীয়া পরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল টিটাগর জুট মিল কারখানা :
টিটাগড়,বলরাম বোস : গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল টিটাগড়ের ক্যালভিন জুটমিলের ব্যাটিং ডিপারমেন্ট l এই ঘটনাটি ঘটেছে টিটাগড়ের ক্যালভিন জুটমিলে ব্যাটিং ডিপার্টমেন্টে l গতকাল রাতে বি সিফট কাজ চলছিল সেই সময় শ্রমিকরা দেখতে পায় ব্যাটিং ডিপারমেন্ট আগুন জ্বলছে l কারখানার শ্রমিক এবং কর্তৃপক্ষের লোকেরা মিলে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে l তার পরে ফায়ার ব্রিগেডকে খবর দিলে ফায়ার ব্রিগেড এর তিনটি ইঞ্জিন আসে l পরে একটি ইঞ্জিন আসে l প্রায় ৩ ঘন্টা সময় লাগে আগুনকে আয়ত্তে আনতে l যেহেতু পাট ধার্য বস্তু সে কারণে খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে l
ক্যালভিন জুটমিলে ২০০ জন স্টাফ এবং প্রায় তিন হাজারের উপর শ্রমিক l আগুন লাগার পরে নাইট শিফট বন্ধ করে দেওয়া হয় l ফায়ার ব্রিগেড অফিসার মলয় দেবনাথ জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান l সেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে l ফায়ার ব্রিগেডের চারটে ইঞ্জিন কাজ করেছে l রিলের সিস্টেমে জল আনা হয় এবং আগুন নেভানোর কাজ করা হয় l আগুন আয়ত্তে আসে l প্রায় তিন ঘন্টার উপরে সময় লাগে l কোনো হতাহতের খবর নেই l কারখানা কর্তৃপক্ষ জানান আগুনটা কিভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে l আনুমানিক অনুমান শর্ট সার্কিট থেকে মেশিন থেকেই এই আগুন লেগেছে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন